মসজিদে একই ওয়াক্তে একাধিক জামাত করা যাবে কি?

বেলায়েত হুসাইন
২৩ অক্টোবর ২০২১, ১০:০০আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১০:১২

মসজিদে একই ওয়াক্তে একই সময়ে সামনে-পেছনে একাধিক জামাত করা যাবে না। আব্দুর রহমান বিন মুজবার থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সালেম ইবনে আব্দুল্লাহর সঙ্গে এমন সময় জুমার মসজিদে প্রবেশ করলাম যখন তাদের (মুসল্লি) জামাত শেষ। তারা বললেন, তোমরা কি জামাত করবে না? সালেম বললেন, কোনও মসজিদে এক নামাজের দুই জামাত নেই। (ই‘লাউস সুনান ৪/ ২৮০)।

তবে কেউ যদি পুনরায় জামাত করে ফেলে তা হলে তার নামাজ আদায় হবে। সেক্ষেত্রে কাজটি মাকরুহ তথা অপছন্দীয় হবে। বরং মসজিদে জামাত হয়ে গেলে তার জন্য বাড়িতে এসে বা মূল মসজিদের বাইরে জামাত করার অনুমতি আছে।

আবু বাকরাহ (রা.) থেকে বর্ণিত যে, রাসুল (সা.) মদিনার উপকণ্ঠ থেকে ফিরে নামাজ পড়তে চাইলেন অথচ লোকেরা (সাহাবীগণ) সবেমাত্র জামাত শেষ করেছে, তখন তিনি ঘরে ফিরে গেলেন এবং বাড়ির লোকদের একত্র করে জামাতে নামাজ পড়ালেন। (তাবরানি ৪৬০১)

শরিয়তে পুনরায় জামাত না করার প্রতি উদ্বুদ্ধ করার কারণ হলো, যেন মসজিদের প্রধান জামাতের গুরুত্ব হ্রাস না পায়। আর এ কারণে মসজিদটি যদি বাজার, পাবলিক প্লেস, রেল স্টেশন, বাসস্ট্যান্ড, বিমানবন্দর, লঞ্চঘাট ইত্যাদি জায়গায় হয়, তা হলে সেখানে একাধিকবার জামাত করা যাবে। তবে, দ্বিতীয় জামাতের জন্য আজান দেওয়া যাবে না। (ফতোয়ায়ে হিন্দিয়া, পৃষ্টা: ১৪১, খণ্ড: ১)

তথ্যসূত্র: দারুল উলুম দেওবন্দের উর্দু ওয়েবসাইট অবলম্বনে।
লেখক: শিক্ষক-মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়্যাহ ঢাকা

/এফএ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের