চন্দ্রগ্রহণের সময় অন্তঃসত্ত্বা নারী খেতে বা রান্না করতে পারবে?

বেলায়েত হুসাইন
১৯ নভেম্বর ২০২১, ১৮:০১আপডেট : ১৯ নভেম্বর ২০২১, ১৯:০৬

সমাজে প্রচলিত আছে যে সূর্য বা চন্দ্রগ্রহণের সময় অন্তঃসত্ত্বা নারীরা কিছু খেতে পারবে না এবং এসময় তারা মাছ, তরকারি বা এ জাতীয় কিছু কাটতেওও পারবে না।  এসময় কিছু খেলে কিংবা কাটাকাটি করলে নাকি গর্ভস্থ সন্তান বিকলাঙ্গ হওয়ার আশঙ্কা থাকে। দু‘টি ধারণাই অমূলক ও কুসংস্কার। ইসলামি শরিয়তে এমন বিশ্বাসের কোনও সুযোগ নেই।

ইসলামপূর্ব জাহেলি যুগের মানুষের বিশ্বাস ছিল, জগতের বৃহৎ কোনও পরিবর্তনের কারণে চাঁদ এবং সূর্যে গ্রহণ লাগে। যেমন বড় কারও জন্ম, মৃত্যু কিংবা দুর্ভিক্ষের আগমন ইত্যাদি। তবে রাসুল (সা.) তাদের এ ভুল বিশ্বাস খণ্ডন করে বলেন, ‘সূর্য বা চন্দ্রগ্রহণ কারও জন্ম-মৃত্যুর কারণে হয় না। এগুলো আল্লাহর দুটি নিদর্শনমাত্র। যখন তোমরা তা (সূর্য বা চন্দ্রগ্রহণ) দেখবে, তখন নামাজে নিমগ্ন হবে।’ (বুখারি শরিফ, হাদিস: ১০৪২, মুসলিম শরিফ, হাদিস: ৯১৪।-হাদিস দু‘টির ব্যাখ্যা লক্ষণীয়)

চন্দ্র ও সূর্যগ্রহণের সময় কী করা উচিৎ-এ ব্যাপারে হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। রাসুল (সা.)-এর জীবদ্দশায় একবার সূর্যগ্রহণ হয়েছিল। তখন তিনি লম্বা কেরাত ও লম্বা রুকু-সিজদার মাধ্যমে নামাজ আদায় করলেন। যখন তোমরা এসব দেখবে তখন বেশি বেশি আল্লাহকে ডাকবে।  বেশি তাকবির (আল্লাহু আকবার) বলবে। নামাজ পড়বে এবং সদকা করবে।’ (বুখারি শরিফ, হাদিস: ১০৪৪)।

মুসলিম শরিফের ৯০১ নম্বর হাদিসেও উল্লেখ আছে যে, রাসুল (সা.) বলেন, ‘যখন তোমরা সূর্যগ্রহণ দেখবে তখন তা শেষ হওয়া পর্যন্ত বেশি বেশি আল্লাহর জিকির করবে।’

অর্থাৎ সূর্য ও চন্দ্রগ্রহণের সময় একজন প্রকৃত মুমিনের কর্তব্য হল, সূর্য ও চন্দ্রগ্রহণ দূরীভূত হওয়ার আগপর্যন্ত নামাজ, জিকির, কোরআন তিলাওয়াত ইত্যাদি নেক আমলের মধ্যে থাকা। অন্তঃসত্ত্বা নারীদের জন্যও একই করণীয়।

 

/এফএ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী