শ্রদ্ধা ও স্নেহ প্রসঙ্গে ইসলাম যা বলছে

মুফতি ইমরানুল বারী সিরাজী
০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩০

যাদের অন্তরে আল্লাহর প্রতি ভীতি ও ধর্মীয় শিক্ষা আছে, তারা সবার চেয়ে সম্মানিত। সেই সঙ্গে ইসলাম ছোটদের ও বয়সে যারা বড়, তাদেরও সম্মান করার নির্দেশ দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি আমার উম্মত নয়, যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না। (তিরমিজি শরিফ ও আবু দাউদ শরিফ)।

বিশেষ করে বয়সের কারণে যে ব্যক্তির চুল সাদা হয়ে গেছে তার প্রতি সম্মান প্রদর্শন করার জন্য হাদিসে অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আবু মুসা আশ'আরি রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদা চুল বিশিষ্ট ব্যক্তিকে সম্মান করা, প্রকারান্তরে আল্লাহর প্রতি সম্মান প্রদর্শনের একটি অংশ। (আবু দাউদ শরিফ)।

হযরত আনাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনও যুবক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে তার বয়স্ক হওয়ার কারণে সম্মান করে, আল্লাহ পাক তাকে বার্ধক্যে সম্মানিত করবেন। (তিরমিজি শরিফ)।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবসুলভ চরিত্র ছিল, যদি কোনও প্রতিনিধিদলে অল্পবয়স্করা বড়দের আগে কথা বলা শুরু করতো, তখন তিনি বড়দের আগে বলার প্রতি গুরুত্বারোপ করতেন।

ছোটদের প্রতি ভালোবাসা দেখানো নবীর একটি সুন্নত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ছোটদের প্রতি দয়া করে না। সে আমার উম্মত নয়। (তিরমিজি শরিফ ও আবু দাউদ শরিফ)।

হাদিস শরিফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ পড়ানোর সময় কোনও শিশুর কান্নার আওয়াজ পেলে আমি নামাজ সংক্ষেপ করে দেই। শিশুর মা তার কান্নার কারণে যেন পেরেশানিতে না পড়ে যায়।

দয়াল নবী ছোট বাচ্চাদের কোলে নিতেন। আদর করতেন। আনন্দেচিত্তে কথা বলতেন। এসবই সুন্নত। প্রিয়নবীর সুন্নতের অনুসরণে এই কাজগুলো করলে অনেক সওয়াব অর্জন করা যাবে।

লেখক: মিডিয়া ব্যক্তিত্ব ও খতিব, পীর ইয়ামেনী জামে মসজিদ, গুলিস্তান, ঢাকা।

/এসটিএস/এফএ/
সম্পর্কিত
অধীনস্তদের সঙ্গে সদাচরণের নির্দেশ দেয় ইসলাম  
ইসলামে নাগরিকের নিরাপত্তার গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে গুজব ছড়ানো অপরাধ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম