জগন্নাথ দেবের রথযাত্রায় ভক্তদের ঢল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০২৬, ২০:০১ আপডেট : ১৬ জুলাই ২০২৬, ২০:১৬

বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা। বিপুলসংখ্যক ভক্তের অংশগ্রহণে বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা আড়াইটার দিকে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে রথযাত্রা শুরু হয়।

রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, রমনা কালীমন্দির অভ্যর্থনা, দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে পৌছায়।

রাজধানীতে রথযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

নানা আয়োজনে ইসকন ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আয়োজন করেছে। এর আগে আজ সকাল ৮টায় বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মধ্য দিয়ে মহোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দুপুর দেড়টায় স্বামীবাগ ইসকন মন্দির অডিটরিয়ামে আলোচনা সভা শেষে আড়াইটার দিকে রথযাত্রার উদ্বোধন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রথযাত্রা (ছবি: নাসিরুল ইসলাম)

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক নিতাই স্বামী। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন– প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন মজুমদার, ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি গোকুল ভি কে, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, ঢাকা মহানগর সর্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র পাল, বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, জাতীয় নির্বাহী কমিটি সদস্য দেবাশীষ রায় মধু, ইসকন বাংলাদেশের যুগ্ম সম্পাদক গৌরাঙ্গ দাস।

রথযাত্রায় ভক্তদের ঢল (ছবি: নাসিরুল ইসলাম)

এদিকে রথযাত্রা ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তার অংশ হিসেবে রথযাত্রায় টহল দল, সিসিটিভি (ক্লোজ সার্কিট) ক্যামেরা, ফুট পেট্রল, বাইক মোবাইল টিম, গোয়েন্দা বিভাগ (ডিবি) ও ট্রাফিক পুলিশ তৎপর রয়েছে বলে জানানো হয়েছে। এ ছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় ইসকনের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছেন।

আয়োজনের নবম দিনে ২৪ জুলাই বেলা ৩টায় একই পথে উল্টো রথযাত্রা ঢাকেশ্বরী মন্দির থেকে স্বামীবাগ আশ্রমে আসবে বলে জানানো হয়েছে।

/এসও/আরকে/
সম্পর্কিত
মধ্যরাত পর্যন্ত তাহসিফের সঙ্গেই ছিলেন দ্বীপ, একসঙ্গে খেয়েছেন রাতের খাবারও
তাহসিফের বন্ধু কে এই দ্বীপ
ফার্নিচার সরাতে বাসায় ডেকে নারীর সঙ্গে ছবি-ভিডিও, স্ত্রীর কাছে পাঠানোর ভয় দেখিয়ে অর্থ আদায়
সর্বশেষ খবর
গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
গাল-চোয়ালে তীব্র ব্যথার কারণ দাঁতের সমস্যা নাকি অন্যকিছু?
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
বক্সিং রিংয়ে পরিণত হলো আর্মেনিয়ার পার্লামেন্ট
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত
অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ইতালি: রাষ্ট্রদূত
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে জেমস
সর্বাধিক পঠিত
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
আমজনতার তারেককে সফরসঙ্গী করায় সমালোচনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়