বিএনপি-জামায়াত পাকিস্তানের রাজনীতি করে: বাদশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০১৬, ০০:২৬আপডেট : ০৭ মে ২০১৬, ০০:৩২

ফজলে হোসেন বাদশা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেছেন,এটা প্রতিষ্ঠিত যে বিএনপি ও জামায়াত পাকিস্তানের রাজনীতি করে। দল দু’টিকে রাজনীতি করতে হলে ১৯৭২ সালের সংবিধানের আলোকেই করতে হবে।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ঐক্য ন্যাপ আয়োজিত ‘জঙ্গিবাদ সন্ত্রাসরোধে জাতীয় উদ্যোগ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আরও পড়তে পারেন: তুলসী গাছে আপত্তি, পরে থানা
সাম্প্রতিক হত্যাকাণ্ড প্রসঙ্গে রাজশাহী-২ আসনের এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের জেলায় জেলায় কিলিং স্কোয়াড গঠন করা হয়েছে। আর এর পেছনে সন্ত্রাসী সংগঠনের বড় অর্থের যোগান রয়েছে।
সবাইকে নিজেদের রক্ষায় একটি নিজস্ব নিরাপত্তার বলয় তৈরি করতে হবে-আইজিপির এমন বক্তব্যের সমালোচনা করে বাদশা বলেন, আপনি প্রজাতন্ত্রের একজন কর্মকর্তা, নিরাপত্তা দেওয়া আপনার কাজ,আপনি এসব কথা কিভাবে বলেন?
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সাবেক এ ছাত্রনেতা বলেন,আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জুলহাজ মান্নানের হত্যাকাণ্ড নিয়ে বলেছেন,বিষয়টি সমকামীতার জন্য হয়েছে। তা হলে আমি বলতে চাই,সমকামীদের শাস্তির দায়িত্ব কি জঙ্গিদের দেওয়া হয়েছে?

অনুষ্ঠানে সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন,‘খালেদা জিয়া ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে যত মানুষকে পুড়িয়ে হত্যা করেছেন,এর থেকে বেশি মানুষ হত্যার শিকার হয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের দলীয় কোন্দলে।আর এই কোন্দলের সুযোগ নিচ্ছে দুর্বৃত্তরা। সিপিবি সভাপতি আইন করে জামায়াতে ইসলামি ও তার ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার দাবি জানান।

আরও পড়তে পারেন: প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে কটূক্তি, ইমাম আটক

ঐক্য ন্যাপের সভাপতি কমরেড পঙ্কজ ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সাবেক শিল্পমন্ত্রী কমরেড দিলিপ বড়ুয়া, সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক প্রমুখ।

/এসআইএস/এনএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম