আ. লীগের সম্মেলনে মেডিক্যাল টিম থাকছে ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৬, ২০:১৫আপডেট : ১১ মে ২০১৬, ২০:৩৪

আওয়ামী লীগের দলীয় পতাকা আগামী ১০-১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে রাজধানীর প্রতিটি বাস ও রেল স্টেশন এবং লঞ্চ টার্মিনালে মেডিক্যাল টিম ও এ্যাম্বুলেন্স রাখার কথা ভাবছে দলটি। পাশাপাশি সম্মেলনের স্থানকে কয়েকটি জোনে ভাগ করে সেখানেও রাখা হবে মেডিক্যাল টিম। সাধারণ রোগের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে এসব টিমে।
বুধবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয়ে আসন্ন সম্মেলন সফল করতে গঠিত স্বাস্থ্য উপ-পরিষদের এক প্রস্তুতি সভায় এ সব কথা জানান কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
তিনি বলেন, আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বঙ্গবন্ধুর আদর্শের কর্মীরা আসবেন। অনেক বয়স্ক ব্যক্তি হয়তো শেষবারের মতো সম্মেলন দেখতে আসবেন। প্রচণ্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়তে পারেন। কেউ যাতে বড় ধরনের অসুস্থতার শিকার না হন, সেদিকে আমরা খেয়াল রাখবো।ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রাথমিক চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হবে। আর কেউ গুরুতর অসুস্থ্ হলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য এ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখার ও চিন্তা-ভাবনাও করছি আমরা। সর্বোচ্চ চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
সভায় আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও কমিটির সদস্য সচিব ডা. বদিউজ্জমান ভুঁইয়া ডাবলু বলেন, সম্মেলনে দায়িত্বরত স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিষয়ক কমিটির সদস্যরা কাজ করবেন। কেউ যাতে কোনও ধরনের স্বাস্থ্যগত সমস্যায় না পড়েন সেদিকটি আমরা খেয়াল রাখবো।
প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপ-পরিষদের সদস্য ডা. আ ফ ম রুহুল হক, ডা. ইকবাল আর্সলান, ডা. জুলফিকার লেনিন, ডা. মাহমুদ হাসান, ডা. এম এ আজিজ, ডা. কামরুল হাসান খান, ডা. হাবিবে মিল্লাত, ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ।

পিএইচসি/ এমএসএম

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম