খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় ছাত্রদলের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মে ২০১৬, ২১:১৬আপডেট : ১৪ মে ২০১৬, ২১:১৭

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৫১ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়ায় বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার ছাত্রদল কেন্দ্রীয় সংসদের উদ্যোগে ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রদল এ তথ্য জানিয়েছে।

ছাত্রদল

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, রাজধানীর নয়াপল্টন ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর, কৃষি বিশ্ববিদ্যালয়, পুরনো ঢাকা, ফার্মগেট প্রভৃতি এলাকায় ছাত্রদল বিক্ষোভ করেছে।

বিক্ষোভ কর্মসূচি শেষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, এজমল হোসেন পাইলট, তারেক উজ জামান প্রমুখ।

এছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম, সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফেনী, টাঙ্গাইল, বাগেরহাট, দিনাজপুর, নড়াইল, ইসলামী বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয়, কক্সবাজার, বান্দরবান, চাঁদপুর, কুমিল্লা, বগুড়া, সিলেট, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, ফরিদপুর, জামালপুর, ও ময়মনসিংহে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: খুনিদের ‘ছবি আঁকলেও’ তা প্রকাশ নিয়ে সিদ্ধান্তহীনতায় পিবিআই!

/এমও/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম