চাল রফতানির জন্যে ক্রেতা খুঁজছে সরকার: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৯:৪৮আপডেট : ১৯ মে ২০১৬, ২১:৫৫

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশকে ‘খাদ্য উদ্বৃত্তের দেশ’ বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, সরকার চাল রফতানির জন্য আন্তর্জাতিক বাজারে ক্রেতা খুঁজছে। এ ব্যাপারে ইতোমধ্যেই আমাদের সঙ্গে কিছু আন্তর্জাতিক ক্রেতা সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির গ্যালারিতে যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য দেন।
‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার গণতন্ত্রের জন্য সংগ্রাম ও বিশ্বে আজ ধ্রুবতারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’ গ্রন্থের সপ্তাহব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর অংশ হিসেবে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
বাণিজ্যমন্ত্রী  বলেন, একজন নেত্রী (শেখ হাসিনা) দেশের উন্নয়ন করছেন, আরেকজন নেত্রী  (খালেদা জিয়া) গোলযোগ সৃষ্টি করে দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আজ বিস্ময়কর উত্থান হয়েছে। আর এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। তার এক লোক মোসাদের সঙ্গে বৈঠক করে সরকার উৎখাত করার ষড়যন্ত্র করছেন। আগামী ২/৩ বছরের মধ্যে মেট্রোরেল চালু হবে। তিনি বলেন, এবার বাজেট হতে যাচ্ছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকা।
তোফায়েল আহমেদ বলেন, তিনি (খালেদা জিয়া) বলেছিলেন, শেখ হাসিনার পতন না হলে তিনি ঘরে ফিরে যাবেন না। কিন্তু তিনি নিজেই কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে ঘরে ফিরে গেছেন। ৫ জানুয়ারি নির্বাচন না হলে এই বাংলাদেশে গণতন্ত্র থাকত না। শেখ হাসিনা নিজের নেতৃত্বের দৃঢ়তায় ৫ জানুয়ারি নির্বাচন করে দেশে গণতন্ত্র রেখেছেন। 

শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এই বাংলাদেশে কোনও দিন বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে কোনও দিন মানবতাবিরোধীদেরও বিচার হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মঙ্গল কামনা করি। 

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন  আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ।

আরও পড়তে পারেন: ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন: খালেদা জিয়াকে স্বাস্থ্যমন্ত্রী 

/পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম