ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন: খালেদা জিয়াকে স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০১৬, ১৯:৪৪আপডেট : ১৯ মে ২০১৬, ২১:৫৭

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ২০১৯ সালের নির্বাচনের মাঠে খেলার জন্য খালেদা জিয়াকে প্রস্তুতি নেওয়ার আহ্‌বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, খালেদা জিয়া  ষড়যন্ত্রের খেলা বন্ধ করুন, খেলতে চাইলে সোজা পথে আসুন। সোজাপথে খেলার জন্য প্রস্তুতি নিন।  বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর বিএমএ মিলনায়তনে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) আয়োজিত আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছনার দায়ে অভিযুক্ত সেলিম ওসমানের সমালোচনা করতে গিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে তীরবিদ্ধ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম। তিনি বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ অনেক সময়ে আমাদের গণতন্ত্রের বিষয়ে পরামর্শ দেন। কিন্তু তার দলের সংসদ সদস্য যে কাজটি করেছেন, এখন তিনি কথা বলেন না। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান (রওশন এরশাদ) আছেন, তিনি এখন নীরব হয়ে গেছেন। কোনও কথা বলছেন না। এটা কোন ধরনের রাজনীতি। এই ধরনের ‘ডাবল স্ট্যান্ডবাজি’ রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না।

শ্যামল কান্তি ভক্তকে কান ধরে উঠবোস করার নিন্দা জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, এই ঘটনা ঘটিয়ে স্থানীয় সংসদ সদস্য এমপি সমাজকে অপমানিত করেছেন। তিনি যে কাজটি করেছেন, সংসদ সদস্য হিসেবে তার মর্যাদা তিনি রক্ষা করতে পারেননি। বরং অন্য সংসদ সদস্যদের মর্যাদাও ক্ষুণ্ন করেছেন। এর জন্য তার শাস্তি হওয়া উচিত। তিনি বলেন, সেই শিক্ষক যদি অন্যায় করেই থাকেন, তাহলে আইন তো আছে। তাকে আইনের হাতে দিতে পারতেন, কিন্তু সংসদ সদস্য তা না করে নিজেই বিচার করেছেন। আপনি বিচার করার কে? আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। একজন সংসদ সদস্য প্রকাশ্যে যে কাজটি করেছেন, এটা ক্ষমাহীন অপরাধ।
স্বাচিপের সভাপতি অধ্যাপক ডা. ইসবাল আর্সনালের সভাপতিত্বে সভায় সাবেক সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জমান ভূঁইয়া ডাবলু, বিএমএ সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান, স্বাচিপের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. আব্দুল আজিজ, সহ-সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।

মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া সব সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হরতাল, অবরোধ, মানুষ হত্যা, নৈরাজ্যসহ তার সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। সেটাতেও তিনি ব্যর্থ হয়েছেন। তাই খালেদা জিয়াকে বলি, ষড়যন্ত্রের পথ পরিহার করে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই সব হত্যাকাণ্ডের বিচার হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তনু হত্যারও বিচার হবে। তনু হত্যার ঘটনার তদন্ত শেষ পর্যায়ে।  এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হবে।

আরও পড়তে পারেন: আমার গালে থাপ্পড় মেরেছেন সেলিম ওসমান: শ্যামল কান্তি ভক্ত

 /পিএইচসি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে