ইউপি নির্বাচনের সহিংসতা খালের এপার-ওপারের দ্বন্দ্ব: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০১৬, ১৪:৫৩আপডেট : ০৩ জুন ২০১৬, ১৪:৫৩

আওয়ামী লীগ সম্প্রতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যে সহিংসতা হয়েছে  তাকে সামাজিক দ্বন্দ্বের প্রভাব বলে আবারও মন্তব্য করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। দলের পক্ষ থেকে ওই সহিংসতাকে এই পাড়া ওই পাড়া, খালের এপার ওপারের দ্বন্দ্ব বলেও আখ্যায়িত করেছে দলটি।  

শুক্রবার (৩ জুন) ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দলের পক্ষ থেকে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এ মন্তব্য করেন। আগামী ১০ ও ১১ জুলাই আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন উপলক্ষে ঘোষণাপত্র উপকমিটির এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতার দায় কে নেবে সাংবাদিকদের এমন জবাবে শেখ সেলিম বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক অনেক দ্বন্দ্ব থাকে। এই পাড়া ওই পাড়া, খালের এপার ওপার নিয়ে সামাজিক দ্বন্দ্ব থাকে যার প্রভাব ইউনিয়ন পরিষদে নির্বাচনে পড়ে। এর জন্য সহিংসতা হয়।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরীও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একই কথা বলেন। তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক দ্বন্দ্বের কারণে সহিংসতা হয়। এর দায় কেন আমরা নেবো? আর নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার কাজ নির্বাচন কমিশনের। আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, বিএম মোজাম্মেল হক প্রমুখ।

আরও পড়ুন-  

এমপি মোস্তাফিজুরের বিরুদ্ধে মামলা

প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে: সিপিডি

/পিএইচসি/এফএস/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম