দেশ স্বাধীনের ‘উভয় পথই’ খোলা রেখেছিলেন বঙ্গবন্ধু : লেনিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৬, ১৮:০৫আপডেট : ০৭ জুন ২০১৬, ১৮:১২

নূহ-উল-আলম লেনিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নূহ-উল-আলম লেনিন বলেছেন, বাংলাদেশকে স্বাধীন করার জন্য গণতান্ত্রিক কিংবা শান্তিপূর্ণ আন্দোলন বা সশস্ত্র আন্দোলন উভয় পথই খোলা রেখেছিলেন বঙ্গবন্ধু।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এবিনিউজ২৪ডটকম আয়োজিত ‘ছয় দফার পাঁচ দশক’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ কথা বলেন। 
আরও পড়তে পারেন: তনুর ডিএনএ প্রতিবেদন হস্তান্তর



প্রখ্যাত সাংবাদিক ডেভিড ফ্রস্ট ও অন্নদা শঙ্কর রায়-এর সাক্ষাৎকারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এই দুই সাংবাদিক বঙ্গবন্ধুকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতার কথা আপনি কবে থেকে ভাবছেন? তখন বঙ্গবন্ধু বলেন, পাকিস্তান যেদিন থেকে স্বাধীন হয়েছিল সেদিন থেকেই।
ছয় দফা প্রসঙ্গে লেনিন বলেন, ছয় দফা হচ্ছে একটি রাজনৈতিক দাবি যে, আমরা পাকিস্তানের সঙ্গে আর থাকতে চাই না। ছয় দফা হচ্ছে আসলে এক দফাই, ছয় দফা বলা হয়েছিল কৌশলগত কারণে।
লাহোর প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর ছয় দফা প্রস্তাবের মধ্যে লাহোর প্রস্তাবের কথা বলা হলেও বাস্তবে কোনও দিনই তিনি এ বিষয়টি আলোচনায় আনেননি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ আলোচনায় অংশ নিয়ে বলেন,  ছয় দফা হচ্ছে বাঙালি জাতির মুক্তির মহাসনদ। পাকিস্তানি ঔপনিবেশ শাসন ভেঙে বাংলাদেশ স্বাধীন হবে এ লক্ষ্যেই ছয় দফা তুলে ধরা হয়েছিল।

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ৩টি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাহোর প্রস্তাব, ৬৬’র ছয় দফা এবং ১৯৭১ সালে মুজিবনগর সরকারের ঘোষণাপত্র। তাই দল-মত নির্বিশেষে সকলকেই ছয় দফা দিবস পালন করা উচিত।
আরও পড়তে পারেন: ওসিদের ওপর ক্ষুব্ধ পুলিশ সদরদফতর

তিনি বলেন, ছয় দফা বঙ্গবন্ধুর ভাষায় ছিল ‘বাঁচার দাবি’। সে কারণে সব দলের লোকেরাই ৭ জুন রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলেন।

সুভাস সিংহ রায়ের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, কর্নেল (অব) শওকত আলী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাহাদুর ব্যাপারী প্রমুখ।

এসআইএস/ এমএসএম /

 

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক