বিএনপির ইফতারে বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৬, ১৮:৩৬আপডেট : ১২ জুন ২০১৬, ১০:৩৩

প্রথমবারের মতো বিএনপির ইফতারে অংশ নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। শনিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি অংশ নেন।
ইফতার মাহফিলে বিদিশা: ছবি সাজ্জাদ হোসেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ইফতারে অনুষ্ঠানের মঞ্চের সামনের একটি টেবিলে বিদিশা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি শামা ওবায়েদের পাশে বসেন।

ইফতারে অংশ নেওয়া প্রসঙ্গে বিদিশা বাংলা ট্রিবিউনকে বলেন, প্রথমবারের মতো বিএনপির ইফতারে এসেছি। এ সময় পাশ থেকে শামা ওবায়েদ যোগ করেন, আমরা দেশের সব রাজনৈতিক দলকেই ইফতারের দাওয়াত দিয়েছি। বিদিশাকেও ইফতারের আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি আমন্ত্রণ গ্রহণ করেই এসেছেন।

প্রসঙ্গত, রাজনৈতিক নেতাদের সম্মানে এই ইফতার মাহফিলের আয়োজন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বাইরেও ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দেশের সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আরও পড়ুন: ক্রসফায়ারের মুখেও বেপরোয়া জঙ্গিরা

/এসটিএস/সিএ/এমও/এমএনএইচ/

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম