রাষ্ট্রের বিরুদ্ধে গোপনে অনেক কিছুই করছে সরকার: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০১৬, ২০:১০আপডেট : ১৭ জুন ২০১৬, ০৯:৫২

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অভিযোগ করেছেন, বিরোধী রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করলেও সরকার নিজেই গোপনে রাষ্ট্রের বিরুদ্ধে অনেক কিছু করছে। যা সম্পর্কে জনগণ কিছু জানেন না। বৃহস্পতিবার ২০ দলীয় জোটের শরিক এলডিপি আয়োজিত ইফতার মাহফিলে খালেদা জিয়া এসব অভিযোগ করেন।

এলডিপি আয়োজিত ইফতার  মাহফিলে খালেদা জিয়া সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপি প্রধান বলেন, সবার এক হওয়া উচিৎ। সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে চলতে হবে। এজন্য পদ-পদবির লোভ ছাড়তে হবে।

সরকারকে খুনি, অথর্ব, রাষ্ট্রদোহী বলে মন্তব্য করে খালেদা জিয়া আরও বলেন, এই সরকার অন্যের নামে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ করলেও নিজেই রাষ্ট্রদ্রোহী। এই সরকার রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো লুট করেছে। এখন বেসরকারি ব্যাংকে হাত দিয়েছে।

বক্তব্যে খালেদা জিয়া দাবি করেন, চলমান গুপ্তহত্যাকে কেন্দ্র করে গ্রেফতার অভিযানে তার দলের ২ হাজার ৭শ’ নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। এই অভিযানে প্রকৃত অপরাধীকে ধরা হচ্ছে না। মূল অপরাধীদের দেশ থেকে পার করে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইফতার মাহফিলে খালেদা জিয়ার ছাড়াও বিএনপি ও ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, ইফতারের আগে লেডিস ক্লাবে প্রবেশকে কেন্দ্র করে এলডিপির এক নেতাকে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। এলডিপি নেতা শাহাদাৎ হোসেন সেলিম এ অভিযোগ করেছেন। মঞ্চে মাইকে সেলিম বলেন, ‘এটা খুব দুঃখজনক যে ইফতারে এসে আমাদের নেতাকে মারা হল।’ পরে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল মধ্যস্থতা করেন।

আরও পড়ুন: তারেকের অর্থ পাচার মামলা: আপিল শুনানি শেষ, রায় যেকোনও দিন

/এসটিএস/এমও/টিএন/

সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি