সরকারের একার পক্ষে জঙ্গি নির্মূল সম্ভব নয়: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০১৬, ২১:৩৩আপডেট : ১৭ জুন ২০১৬, ২১:৩৩

মওদুদ বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তা সরকারের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। তাই জঙ্গিবাদ দমনে একটি জাতীয় প্ল্যাটফর্ম তৈরির প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
শুক্রবার দুপুরে ‘সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
‘সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ।
জঙ্গিবাদ দমন বিষয়ে প্রবীণ এই আইনজীবী বলেন, ‘সরকার একা জঙ্গিবাদ নির্মূল করতে গেলে অবস্থার আরও অবনতি ঘটবে। পুলিশ-র্যা ব দিয়ে এই উগ্রবাদ-জঙ্গিবাদকে দমন করা যাবে না। তাই জাতীয় প্ল্যাটফর্ম গঠনে সরকার উদ্যোগ নিলে তাতে আমরাও সাড়া দেবো।’
এ সময় তিনি দাবি করেন, জঙ্গিবাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, জনগণের সরকার প্রতিষ্ঠা করলে এ দেশে জঙ্গিবাদ আর থাকবে না। গণতন্ত্র ফিরে এলে জঙ্গিবাদের অবসান ঘটবে।
ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ইউপি নির্বাচনের কোনও প্রয়োজন ছিল না। আইন করে বলে দিলেই হতো আওয়ামী লীগ বিজয়ী। তাহলে আর এতো প্রাণহানী হতো না।’

শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্ঠা ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

/এসআইএস/এনএস/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক