‘দুর্নীতি ও চোট্টামি বন্ধে পদক্ষেপ নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুন ২০১৬, ১৫:৩৪আপডেট : ১৮ জুন ২০১৬, ১৫:৩৭

সংসদ অধিবেশন

আর্থিক প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দুর্নীতি ও চোট্টামি বন্ধ করতে যৌক্তিক পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন জাসদের সংসদ সদস্য নাজমুল হক প্রধান। তিনি বলেন, ‘চোখ, মুখ, দল দেখে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।’

শনিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান।

নাজমুল হক বলেন, ‘প্রচুর টাকা বাইরে পাচার হচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানে অনিয়ম আছে। অর্থমন্ত্রী স্বীকার করেছেন সাগর চুরি হয়েছে। দেশে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা না গেলে এভাবে অর্থ পাচার হতেই থাকবে।’

আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অনিয়ম তুলে ধরে নাজমুল হক প্রধান বলেন, ‘দেশের টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়। আর আমরা যদি সেটা ঠেকাতে না পারি, তাহলে বাজেট করে কি হবে। সংসদে অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকে সাগর চুরি হয়েছে। তার কথাতেই আর্থিক প্রতিষ্ঠানের বিশৃঙ্খলার চিত্র ফুটে উঠেছে। তাই বাজেট বাস্তবায়নে অর্থনৈতিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।’

জাসদ একাংশের সাধারণ সম্পাদক প্রধান বলেন, ‘আমাদের দেশে যুব সমাজের সংখ্যা অনেক বেশি। কিন্তু যে বাজেট আমরা করছি, তাতে যুব সমাজের জন্য কি কাজ রাখছি?’ বিষয়টি বিবেচনায় রেখে বাজেট প্রণয়নের দাবি জানান তিনি।

জাসদের এই নেতা বলেন, শিক্ষকদের কল্যাণ ফান্ডে যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা যেন তারা পেতে হয়রানির শিকার না হয়। কল্যাণ ফান্ডের বরাদ্দ আরও বাড়ানোর দাবি করেন।

জাতীয় পার্টির নূরুল ইসলাম তালুকদার বলেন, ‘অর্থমন্ত্রী বলেছেন, ব্যাংকিং খাতে চার হাজার কোটি টাকার লুটপাট কিছুই না। এভাবে লুটপাটকারীদের আমন্ত্রণ জানানো হয়েছে। এখন তিনি বলছেন, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে।’

আরও পড়ুন:

‘মোদির হস্তক্ষেপ কামনা দেশের বিরুদ্ধে উসকানি’

ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিরীক্ষা পর্যায়ে আছে: সংসদে রেলপথ মন্ত্রী

/ইএইচএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম