জঙ্গিদের বাংলার মাটি থেকে উৎখাত করা হবে: মতিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৬, ২৩:২৪আপডেট : ১৩ জুলাই ২০১৬, ২৩:৩৩

মতিয়া চৌধুরী আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, আমরা বিজয়ী জাতি। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা বিজয়ী হবোই। জঙ্গিরা মানুষ না, মুসলমানও না। এরা মানুষরূপী শয়তান। এদেরকে বাংলার মাটি থেকে উৎ​খাত করতে হবে।
বুধবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ আয়োজিত যুব সমাবেশে মতিয়া এসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি করা হবে। আইনের মাধ্যমেই একদিন তাদের শেষ পরিণতির দিকে যেতে হবে। এদেশে যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর খুনির বিচার হয়েছে। সন্ত্রাসীদেরও বিচার হবে।
তিনি বলেন, শেখ হাসিনার পদভারে জঙ্গিবাদ নিশ্চিহ্ন ও নিষ্পেষিত হবে। শেখ হাসিনার মাত্র দু’টি পা নয়, ১৬ কোটি শান্তিকামী মানুষের পায়ের শক্তি এখন শেখ হাসিনার পায়ে,এটা তাদের বুঝতে হবে।
কৃষিমন্ত্রী বলেন, আজকে আমাদের আহ্বান রুখে দাঁড়াও বাংলাদেশ। আমি বিশ্বাস করি শেখ হাসিনার এই আহ্বান বাংলাদেশের প্রতিটি মানুষের অন্তরের আহ্বান। যদি তাই না হতো তাহলে গুলশানে ও শোলাকিয়ায় যেসব জঙ্গি মারা গেছে, তাদের স্বজনেরা লাশ নিতে আসতো। মর্গে পড়ে রয়েছে জঙ্গিদের লাশ।

তিনি বলেন, লজ্জা, ঘৃণা এবং ধিক্কার জানাই ওইসব সন্তানদের। তাদের মায়েরা মানুষের সামনে চোখের পানি পর্যন্ত ফেলতে পারে না। এর চাইতে জঘন্য জীবন আর কি হতে পারে? ছেলের জন্য মা চোখের পানি ফেলতে পারে না লজ্জা, ঘৃণার ভয়ে। ধিক সেই সন্তান,জঙ্গিকে। যার মা একটু কাঁদতেও পারে না।

মতিয়া বলেন, কারা জঙ্গিকে প্রশ্রয়-লালন করছে। জঙ্গিবাদের বিষাক্ত দাঁত সুজলা, সুফলা বাংলাকে আচ্ছন্ন করছে, রক্তাক্ত করছে। আমি বলি খালেদা জিয়া অভ্যুত্থান দেখা আপনার একটা স্বপ্ন বিলাস। সোয়ামী (জিয়াউর রহমান) যে পথে গেছে, বৌ (খালেদা জিয়াও) সেই পথে যাচ্ছে।

তিনি বলেন, সন্ত্রাসী হামলার পর বিএনপির এক নেতা দেখলাম শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছেন। আমি তাকে বলবো আমেরিকায় তো সন্ত্রাসী হামলা হয়েছে সেখানে কে ওবামার পদত্যাগ দাবি করেছে। এসব কথা বলে কোনও লাভ হবে না। 

সিঙ্গাপুরে বাংলাদেশিকে জঙ্গি অর্থায়নের দায়ে শাস্তি দেওয়ার কথা উল্লেখ করে মতিয়া বলেন, গ্রামে একটা কথা আছে, এক হাঁসে নষ্ট করে সাত পুকুরের পানি। এই কয়েকজন দুষ্কর্ম বিদে​শে বাঙালিদের চাকরির বাজার সংকুচিত হচ্ছে। আর আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে। 

এ সময় পাড়া-মহল্লায় সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করার জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান মতিয়া।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে সমাবেশে যুবলীগের সভাপতি মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জমান শেখর, সাংবাদিক মোজাম্মেল বাবু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ,ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।

 

 আরও পড়তে পারেন: জোড়া সন্ত্রাসী ঘটনায় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়নি: পররাষ্ট্রমন্ত্রী
 আরও পড়তে পারেন: চলছে ‘জংগীর সাথে কথোপকথন
পিএইচসি/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম