অভিযোগের ভাঙা রেকর্ড বাজাচ্ছেন খালেদা: ওবায়দুল কাদের

নোয়াখালী প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৬, ১৬:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০১৬, ১৬:৪৬

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বন্যার্তদের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে অভিযোগের ভাঙা রেকর্ড বাজাচ্ছেন খালেদা জিয়া ও তার দল বিএনপি।  
বুধবার দুপুর ১২টায় নোয়াখালীর কবিরহাট উপজেলায় সন্ত্রাস,জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক বিষবাষ্পের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে আওয়ামী লীগ সরকার নির্বিকার বলে সমালোচনা করছেন। কিন্তু আওয়ামী লীগ নির্বিকার নয়,নির্বিকার হচ্ছে বিএনপি। বিএনপি নেত্রী ঘরে বসে  বিবৃতি দিচ্ছেন, প্রেস ব্রিফিং করছেন। কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে না দাঁড়িয়ে অভিযোগের পুরনো ভাঙা রেকর্ড বাজিয়ে চলেছেন।
মন্ত্রী বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যা হচ্ছে, সেখানে মন্ত্রীরা যাচ্ছেন, ত্রাণমন্ত্রী যাচ্ছেন। যেখানে বন্যা সেখানে আওয়ামী লীগ, শেখ হাসিনার সরকার। প্রধানমন্ত্রী যাচ্ছেন দুর্গত এলাকায়। এটা লোক দেখানো যাওয়া নয়, নগদ ত্রাণ বিতরণ করা হচ্ছে। প্রয়োজনে ক্ষতিগ্রস্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেবে সরকার। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিদের্শ দেওয়া হয়েছে।
সদর-সুবর্ণচর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, পুলিশ সুপার ইলিয়াছ শরিফ , কবিরহাট উপজেলা চেয়ারম্যান কামরুন নাহার শিউলি, উপজেলা ভাইস চেয়ারম্যান মফিজ উল্যাহ বি কম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, সদর উপজেলা চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভা মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভা মেয়র জহিরুল হক রায়হানসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা  এসময় উপস্থিত ছিলেন। 

পরে মন্ত্রী কবিরহাট পৌরসভা ও উপজেলাধীন পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র, নতুন বিদ্যুৎ সংযোগ, ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ ভবন ও সড়ক পাকাকরণসহ মোট ১০টি প্রকল্পের উদ্বোধন করেন।

 আরও পড়তে পারেন: ব্র্যাককে ৪০৪ কোটি টাকা আয়কর পরিশোধের নির্দেশ

/এমএসএম /

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম