২১ আগস্ট রাজনীতির ইতিহাসে কলঙ্কজনক ঘটনা ঘটে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ১৭:২০আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৮:২১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে ২১ আগস্ট একটি কলঙ্কজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি একটি বর্বরোচিত হত্যাকাণ্ড। রবিবার দুপুরে ডিআইউ‘র সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ন্যাপ-এর সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী শফিকুল গানি স্বপনের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে  এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, ওই দিনের গ্রেনেড হামলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের ২২ নেতাকর্মী নিহত হন। ২১ আগস্টের ওই হামলায় নিহতের প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশে গণতান্ত্রিক সরকার থাকলে এই রামপাল বিদ্যুৎকেন্দ্র হতো না। কারণ যেখানে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে সেই বিদ্যুৎ দিয়ে আমরা কী করব। বর্তমান আওয়ামী লীগ সবচেয়ে বড় স্বৈরাচারী ভূমিকায়। জঙ্গিবাদ দমন নয় তাদের উদ্দেশ্য হচ্ছে বিরোধী দলকে দমন করা।
জাতীয় ঐক্যের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা কোনও নির্বাচনের জন্য ঐক্য গড়ে তোলা নয়, এটা দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশ ও জাতিকে রক্ষায় আন্দোলনের ডাক। আর এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।  

হঠাৎ আগাম নির্বাচনের আওয়াজকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে ফখরুল বলেন, বিএনপি নির্বাচনের বিপক্ষে নয়। বিএনপি দ্রুত সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন চায়। যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। 
জাগপা প্রধান শফিউল আলম প্রধান বলেন,  খালেদা জিয়া ‘জাতীয় ঐক্যের’ আহ্বান জানিয়েছেন ক্ষমতার জন্য নয়, জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে।
শফিকুল গানি স্বপনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সৈয়দ মুহম্মদ ইবরাহিম বলেন, বিদ্যুৎ উৎপাদনের নামে সুন্দরবন ধ্বংসের চক্রান্ত দেশবাসী মানে না, মানতে পারে না। আমরা শুধু প্রতিবেশীর স্বার্থ দেখব, তারা আমাদের স্বার্থ রক্ষা করবে না, তা হতে পারে না। 
সভাপতির বক্তব্যে জেবেল রহমান গানি বলেন, বরেণ্য রাজনীতিক  শফিকুল গানি স্বপন রাজনীতিকে দুবৃত্তায়ন মুক্ত করতে আজীবন সংগ্রাম করেছেন। আর সেই কারণেই তাকে বারবার লাঞ্ছিত হতে হয়েছে। 

এসআইএস /এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের