প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দিতে আ. লীগের ব্যাপক প্রস্তুতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪৭

শেখ হাসিনা দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দিতে জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সংবর্ধনায় সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করে রাজধানীতে বড় শোডাউন করতে চায় ক্ষমতাসীন দলটি। এ জন্য তারা সিরিজ বৈঠকসহ নানা প্রস্তুতিমূলক কর্মসূচি শুরু করেছে। এর অংশ হিসেবে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা, বুধবার অনুষ্ঠিত হলো দলের সহযোগী ও ঢাকা মহানগর নেতাদের সাথে কেন্দ্রীয় কমিটির যৌথসভা। বৃহস্পতিবার ঢাকার আশপাশের জেলার নেতাদের সঙ্গেও বৈঠক অনুষ্ঠানের কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সংবর্ধনার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের বাইরে সহযোগী সংগঠন এবং ঢাকা মহানগর ও আশাপাশের জেলার নেতারা নিজ নিজ উদ্যোগে প্রস্তুতি নিচ্ছে।

কানাডা ও নিউইয়ার্কে জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে তার দল আওয়ামী লীগ। ওইদিন বিকাল ৪টায় প্রধানমন্ত্রীর শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দলের পক্ষ থেকে বিমান বন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কে দাড়িয়ে তাকে অভ্যত্থনা জানানো হবে।এবারের সফরকালে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’’ এবং ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পাচ্ছেন।

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সহযোগী-ভ্রাতৃপ্রতিম এবং ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের শীর্ষ নেতাদের নিয়ে যৌথসভায় সভাপতির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবর্ধনার কারণ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী দেশের জন্য, দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা শুধু ধন্যবাদ দেওয়ার জন্য আয়োজন করেছি। তিনি বলেন, জীবনের মায়া ত্যাগ করে তিনি যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তাকে ছোট্ট একটা ধন্যবাদ দেব। একমাত্র ভালোবাসা ছাড়া তাকে দেওয়ার মতো আওয়ামী পরিবারের আর কিছুই নেই।

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় দৃষ্টান্ত স্থাপনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মিছিলসহ প্রধানমন্ত্রীকে বিমানবন্দর থেকে  তার সরকারি বাসভবনে নিয়ে যাওয়া হবে। এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। সবাইকে নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে। আমরা কাউকেই বাদ দেব না।

প্রধানমন্ত্রী এখন এমন উচ্চতায় পৌঁছেছেন যে, তিনি এখন আর শুধু আওয়ামী লীগের নন, পুরো জাতির বলে এ সময় তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার বেলা ১১টায় আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, গাজীপুর মহানগর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ মহানগর ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংশ্লিষ্ট জেলার দলীয় সাংসদ এবং ঢাকা মহানগরের অন্তর্গত দলীয় সাংসদদের সঙ্গে যৌথ সভা হবে। এর বাইরে ঢাকা মহাগর উত্তর ও দক্ষিণ এবং দলের সহযোগী সংগঠনগুলোও সংবর্ধনায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে ধারাবাহিকভাবে প্রস্তুতিমূলক সভা চালিয়ে যাবে বলে জানা গেছে।

/ইএইচএস/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম