তৃণমূলকে প্রাপ্য আতিথেয়তা দেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০১৬, ১৬:১৩আপডেট : ০৪ অক্টোবর ২০১৬, ১৬:১৫

আওয়ামী লীগ আগামী ২২-২৩ অক্টোবর অনুষ্ঠেয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে আগত তৃণমূলের নেতাকর্মীদের প্রাপ্য আতিথেয়তা দেবে আওয়ামী লীগ।

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দফতর উপ-পরিষদের রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির বৈঠকে এ কথা বলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘আমরা যখন দলের বিভিন্ন কর্মসূচিতে তৃণমূলে যাই, তখন তারা আমাদের অনেক আতিথেয়তা করেন। কিন্তু তারা (তৃণমূলের নেতাকর্মীরা) যখন কেন্দ্রে আসেন তখন তাদের সেভাবে আতিথেয়তা করতে পারি না। তাই এবার সম্মেলনে আগত তৃণমূলের নেতাকর্মীদের যথাযথভাবে সন্মান জানাবো।’
তিনি বলেন, সম্মেলনে আগত কাউন্সিলর এবং ডেলিগেটরা ঢাকায় এসে যেন কোন রকমের সমস্যার সম্মুখীন হতে না হয় আমরা সেই ব্যবস্থা করবো। তাদের সেবা দেওয়ার জন্য আমাদের নির্দিষ্ট (বিভাগওয়ারী)কিছু বুথ থাকবে।
এদিকে আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, এবারের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের কাউন্সিলরের সংখ্যা ছয় হাজার ৫৭০জন। আর ডেলিগেট হবে এর দ্বিগুণেরও বেশি। ৬৫৭০জন কাউন্সিলরের মধ্যে আওয়ামী লীগের জাতীয় ও কেন্দ্রীয় কমিটির ১৭৩ জন। ঢাকা ও ময়মনসিংহ বিভাগে দুই হাজার ৯৭জন। চট্টগ্রাম বিভাগে এক হাজার ২৭৭ জন। রাজশাহী বিভাগে ৮১৫ জন, খুলনায় ৬৮৯ জন, বরিশালে ৩৬৫ জন, সিলেটে ৪৫১ জন এবং রংপুর বিভাগে কাউন্সিলরের সংখ্যা ৭০৩জন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন দপ্তর উপ-কমিটির সদস্য আব্দুল মান্নান, খালিদ মাহমুদ চৌধুরী, আফজাল হোসেন, খায়রুজ্জামান লিটন, আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন প্রমুখ।
পিএইচসি/এপিএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম