বিএনপি নেতা সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৬, ১২:৩৫আপডেট : ০৯ অক্টোবর ২০১৬, ১৩:০১

হাবীব-উন-নবী খান সোহেল ৪১টি নাশকতার মামলায় করা জামিন আবেদন নাকচ করে দিয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব হাবীব-উন-নবী খান সোহেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ অক্টোবর) ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পৃথক মহানগর হাকিমরা শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে, সকাল ৯টায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা ৪১ নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করেন হাবীব-উন-নবী খান সোহেল।  তার আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

হাবীব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে দায়ের করা নাশকতা মামলাগুলোর মধ্যে রয়েছে- পল্টন থানায় ২২টি মামলা, মতিঝিল থানায় ৩টি, দারুস সালাম থানায় ২টি, যাত্রাবাড়ি থানায় ৩টি, ওয়ারী থানায় ২টি, মুগদা থানায় ৩টি, খিলগাঁও থানায় ২টি এবং রমনা, শাহবাগ ও মোহাম্মদপুর থানায় একটি করে মামলা।

/এসআইটি/এসএনএইচ/এফএস/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী