‘সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০১৬, ১৫:৫৫আপডেট : ১৩ অক্টোবর ২০১৬, ১৬:০০

শেখ সেলিম সরকার পরিবর্তন বুলেটে নয়, ব্যালটে হবে। বাংলাদেশ যাতে আর অনির্বাচিত সরকারের অধীনে না পড়ে, আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনের ঘোষণাপত্রে এসব বিষয় স্পষ্ট উল্লেখ থাকবে বলে জানিয়েছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির বৈঠকে সম্মেলনের ঘোষণাপত্র উপ কমিটির আহ্বায়ক শেখ সেলিম এসব কথা বলেন।
দেশকে আত্মনির্ভরশীল হিসাবে গড়ে তোলার দিকনির্দেশনাসহ ঘোষণাপত্র  চূড়ান্ত হতে যাচ্ছে জানিয়ে  তিনি বলেন, ‘এ ঘোষণাপত্রের আলোকে আওয়ামী লীগের আগামী নির্বাচনের ইশতেহার তৈরি করা হবে।’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের কথাটি বরাবরের মত এবারও আমাদের ঘোষণাপত্রে থাকবে। দেশে একজনও যুদ্ধাপরাধী থাকা পর্যন্ত তার বিচার হবে।’
শেখ সেলিম  বলেন, ‘২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত সমৃদ্ধশালী দেশে  পরিণত করার জন্য গৃহীত ১০টি মেগাপ্রকল্পের ঘোষণা থাকবে। যা বাস্তবায়ন হবে ২০৪০ সালের মধ্যে। যা সম্পূর্ণ হলে দেশের অর্থনৈতিক ভিত মজবুত হবে।’
আওয়ামী লীগ নেতা বলেন, ‘আওয়ামী লীগের এ ঘোষণাপত্রে সামাজিক নিরাপত্তার কথা রাখা হয়েছে।  ধনী-দরিদ্রের বৈষম্য দূর করতে সরকারের গৃহীত পদক্ষপের কথাও উল্লেখ থাকবে।’
বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য মতিয়া চৌধুরী, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, মাহবুবউল আলম হানিফ, দীপু মণি, আব্দুল মান্নান, আব্দুর রাজ্জাক, আহমদ হোসেন,  আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ফরিদুন্নাহার লাইলী, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

ইএইচএস/  এপিএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম