আমাদের অঙ্গীকার সম্মেলনের মধ্য দিয়ে বাস্তবায়ন হবে: আশরাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০১৬, ১২:৪২আপডেট : ১৯ অক্টোবর ২০১৬, ১২:৪২

সৈয়দ আশরাফুল ইসলাম দেশ পরিচালনায় আমাদের যে অঙ্গীকার তা ২০তম সম্মেলনের মধ্য দিয়ে বাস্তাবায়ন হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, ‘সম্মেলনের মধ্য দিয়ে আগামী দিনে আওয়ামী লীগ পরিচালনার জন্য একজন দক্ষ নেতা বেরিয়ে আসবে।’
বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে দলের সম্মেলনস্থল পরিদর্শন করার সময় সাংবাদিকদের সঙ্গে তিনি এ সব কথা বলেন।
সৈয়দ আশরাফুর ইসলাম বলেন, ‘অতীতের মতো এবারও একটি উৎসবমুখর পরিবেশে সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ যখন যে সিদ্ধান্ত নেয় তা বাস্তবে পরিণত করে।’
সম্মেলনস্থলের সাজসজ্জায় উচ্ছ্বাস প্রকাশ করে সৈয়দ আশরাফ বলেন, ‘আমার জানা ছিল না যে এত বিশাল পরিবেশে এ আয়োজন হচ্ছে। আমার বিশ্বাস দলীয় সভাপতি শেখ হাসিনা এ বিরাট কর্মযোগ্য দেখে বিস্মিত হবেন।’
প্রায় আধা ঘণ্টা সম্মেলনস্থলের কর্মযোগ্য পরিবেশ ঘুরে ঘুরে দেখেন সৈয়দ আশরাফ। এ সময় আওয়ামী লীগের অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
/পিএইচসি/এআর/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম