জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০১৬, ১৩:১৭আপডেট : ২০ অক্টোবর ২০১৬, ১৩:২০

বিএনপি ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি জানান, ‘৭ নভেম্বর সকাল ৬টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে শাখা কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এ দিন সকাল ১০টায় শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। এছাড়া, এ দিন পোস্টার,ক্রোড়পত্র প্রকাশ করা হবে।’
তিনি আরও জানান,‘অনুমতি সাপেক্ষে ৭ অথবা ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জনসভা করা হবে।’
যৌথসভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু,যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার,সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ,সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স,বিলকিস জাহান শিরিন,শ্যামা ওবায়েদসহ বিএনপির সম্পাদক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এসটিএস/ এপিএইচ/

আরও পড়ুন:  

বিএনপিকে কাউন্সিলের আমন্ত্রণ জানালো আ.লীগ

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম