আ.লীগের নতুন কমিটিকে বিরোধীদলীয় নেতার অভিনন্দন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০১৬, ১৭:৫৯আপডেট : ২৩ অক্টোবর ২০১৬, ১৮:১৩

রওশন এরশাদ

আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিকে তাৎক্ষণিকভাবে অভিনন্দন জানিয়েছেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি। রবিবার সুইজারল্যান্ড থেকে পাঠানো এক বার্তায় আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

তার রাজনৈতিক সচিব ও জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফখরুল ইমাম জানান, সুইজারল্যান্ড সফররত অবস্থায় আওয়ামী লীগের ২০তম সম্মেলনে নতুন কমিটি নির্বাচিত হওয়ার সংবাদটি অবগত হন সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ। এ খবর পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি নির্বাচিত কমিটিকে তার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এদিকে, আওয়ামী লীগের নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বসর মাইজভান্ডারী ও এম এ আউয়াল এমপিও।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম