'বিশ্বনেতারা বলেন, আপনি কি ম্যাজিক জানেন?'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০১৬, ১৬:৪৯আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ২১:৩৭

ছাত্রলীগের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব নেতাদের সঙ্গে দেখা হলে অনেকেই বলেন, বাংলাদেশ একটা বিস্ময়। তারা বলেন, আপনি কি ম্যাজিক জানেন?’ বুধবার গণভবনে ছাত্রলীগ নেতাদের উদ্দেশে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে এখন আর কোনও দেশের কাছে হাত পাততে হয় না। আর কোনও দেশকে আমরা এখন দাতা বলি না, উন্নয়ন সহযোগী বলি।’

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘কেবল রাজনীতি করলে চলবে না। লেখাপড়া করতে হবে; ইতিহাস জানতে হবে। পড়তে হবে বঙ্গবন্ধুর আত্মজীবনী।’ আওয়ামী লীগ সভাপতি বলেন,  ‘অনেকেই মন্ত্রী হওয়ার জন্য দল ত্যাগ করে। আর বঙ্গবন্ধু দলের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছিলেন।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশে কেউ না খেয়ে থাকবে না। কেউ গৃহহীন থাকবে না।’ তিনি নিজ-নিজ এলকার গৃহহীন মানুষের তালিকা তৈরি করতে ছাত্রলীগ নেতাদের নির্দেশ দেন।

/এআরএল/  

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম