প্রধানমন্ত্রী স্বীকার করেছেন, আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০১৬, ১৭:১৬আপডেট : ২৭ অক্টোবর ২০১৬, ১৭:১৬

বদরুদ্দোজা চৌধুরী (ফাইল ফটো) গত নির্বাচনসহ আগের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

‘আর নয় ২৮ অক্টোবর, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশ গ্রহণে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে চলবে না। তার এ কথায় প্রমাণিত হয় ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার এ স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ।’

সুষ্ঠু নির্বাচন করতে সবার সঙ্গে আলোচনায় বসতেই হবে জানিয়ে তিনি বলেন, ‘নির্বাচন গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ। এ ক্ষেত্রে আমাদের প্রধান কাজ সাহসী এবং ন্যায়বান এবং সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা। যিনি আইন ছাড়া কাউকে ভয় পান না।’

সরকার ও বিরোধী দল নির্বাচনে সমান সুযোগ না পাওয়া পর্যন্ত দেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন বদরুদ্দোজা চৌধুরী।

সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, সাংঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ। 

/আরএআর/এসএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম