জনগণের সমস্যা সরকারকে জানানো দলের দায়িত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৬, ২০:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০১৬, ২১:২৪

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলের সভাপতিমণ্ডলীর বৈঠক
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘দলের দায়িত্ব হলো জনগণের সুবিধা-অসুবিধা চিহ্নিত করে তা সরকারকে জানানো। আমরা আর্থ-সামাজিক খাতে যে উন্নতি করেছি, দল তা প্রচার করে আমাদের সহযোগিতা করবে।’ শুক্রবার সন্ধ্যায় গণভবনে দলের নব-নির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ কেবল একটি রাজনৈতিক দলই নয়, একটি প্রতিষ্ঠানও। আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে। এই সংগঠনকে সুসংগঠিত করে দেশের উন্নতি করাই আমাদের লক্ষ্য।’ দলের ২০তম সম্মেলন সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্মেলনে যেসব বিদেশি অতিথি এসেছিলেন, তারা সবাই আমাদের উন্নয়ন ও আর্থ-সামাজিক অবস্থার প্রশংসা করেছেন।’
আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য- অর্থনৈতিক মুক্তি অর্জন। এই লক্ষ্য স্থির করেই আমরা এগিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আজ নতুন কমিটির সভাপতিমণ্ডলীর সদস্যদের প্রথম বৈঠক হলো। এখানে দলের সদস্যদের নির্বাহী সদস্য নির্বাচিত করা হবে।’
বৈঠকে সৈয়দ আশরাফুল ইসলাম ছাড়া সভাপতিমণ্ডলীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/পিএইচসি/এআরএল/ এপিএইচ/

আরও পড়ুন:

নির্বাচন নিয়ে আ. লীগে চাঙাভাব

গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে

এ বছর শেষ হচ্ছে না রিজার্ভ চুরির তদন্ত

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ