বিকল্প স্থানে সমাবেশ করার অনুমতি চাইবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ নভেম্বর ২০১৬, ১৫:২৩আপডেট : ০৪ নভেম্বর ২০১৬, ১৫:২৫

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে আবারও অনুমতি চাইবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা শেষ পর্যন্ত অনুমতি নেওয়ার চেষ্টা করবো। না হলেও বিকল্প স্থানে সমাবেশ করবো।’

শুক্রবার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ধারণা করা হচ্ছে নয়াপল্টন কিংবা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউশনে সমাবেশ করার বিকল্প স্থান বলে বিবেচনা করছে বিএনপি।

এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, একই দিনে একই স্থানে একাধিক রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চাওয়ায় কাউকেই সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না।

তিনি বলেন, ‘৭ ও ৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে একাধিক রাজনৈতিক দল সমাবেশ করার অনুমতি চেয়েছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে কাউকেই সমাবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এই সরকার সব সময়ই একটা অজুহাত খুঁজে। তাই আমরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের বিকল্প স্থানে সমাবেশের অনুমতি চাইবো। আশা করি সেখানে সমাবেশ করার অনুমতি পাবো।’

ফখরুল বলেন, ‘আগে রাষ্ট্রীয়ভাবে এই দিনটি পালিত হতো। এখন সরকার বাধা দিচ্ছে। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকলে তারা এমনটি করত না।’ সরকার গণতন্ত্রের বিষয়ে শ্রদ্ধা রেখে অনুমতি দেবে বলে আশা প্রকাশ করেন ফখরুল।

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে আগুন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা এর আগে এ ঘটনার নিন্দা জানিয়েছি। সেখানেও আমরা বলেছি। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। আমাদের মধ্যে যে সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে তা বিনষ্ট করা হচ্ছে। এটা একটি বিশেষ মহলের কাজ।’

 /এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী