জেলা পরিষদ নির্বাচনে আগ্রহীদের আবেদনপত্র চেয়েছে আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ নভেম্বর ২০১৬, ২০:৩৭আপডেট : ১০ নভেম্বর ২০১৬, ২০:৩৭

আওয়ামী লীগ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণে আগ্রহীদের আবেদনপত্র চেয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্দলীয় এ নির্বাচনের প্রার্থীতার জন্য এ আবেদন চাওয়া হয়।
বিজ্ঞপ্তিতে, নির্বাচনে রাজনৈতিক দলের পক্ষে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে ইচ্ছুকদের আগামী ১৮ নভেম্বরের মধ্যে দলের সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীর আবেদনপত্র, সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য আহ্বান জানানো হয়।
এদিকে, নির্দলীয় নির্বাচনে দলের এ ধরণের আবেদনপত্র চাওয়া প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন হবে নির্দলীয় এখানে প্রার্থী মনোনয়নের কোনও সুযোগ নেই। তবে রাজনৈতিক দল হিসেবে প্রার্থীদের সমর্থন দেওয়ার সুযোগ রয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষে থেকে প্রতি জেলায় যাতে একক প্রার্থীকে সমর্থন দিতে পারি সেজন্য জেলা পরিষদের চেয়ারম্যান পরে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য আমরা আবেদনপত্র চেয়েছি।’ আগ্রহীদের আবেদনপত্র যাচাই-বাছাই করে যাকে যোগ্য মনে করব আমরা তাকে সমর্থন দেবো, বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ২৮ ডিসেম্বর দেশের ৬১টি জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী সপ্তাহে এ নির্বাচনের তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে