বুধবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৬, ২০:২২আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২০:২২

খালেদা জিয়া আগামীকাল বুধবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। 

আজ  (মঙ্গলবার) রাত পৌনে আটটায় বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান মাহবুবুর রহমান। 

ধারণা করা হচ্ছে, কালকের বৈঠকে নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা চূড়ান্ত করবে বিএনপি। ইতোমধ্যে দলটির কয়েকজন সিনিয়র নেতা কমিশন পুনর্গঠন নিয়ে কাজ করছেন।
এর আগে নতুন কমিশন গঠন নিয়ে আগামী শুক্রবার  প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া রাজধানীর ওয়েস্টিন হোটেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করবেন।
এদিকে স্থায়ী কমিটির বৈঠকের পর বৃহস্পতিবার ২০ দলীয় জোটের সঙ্গে বসতে পারেন খালেদা জিয়া। তবে এ ব্যাপারে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।
জোটের শরিক দল আওয়ামী ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জোটের বৈঠকের কোনও খবর এখনও পাইনি। তবে শুক্রবার সংবাদ সম্মেলনে যেতে দাওয়াত দেওয়া হয়েছে।’
এসটিএস / এপিএইচ/

আরও পড়ুন: সমন্বয় নেই শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায়

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের