সাঁওতালদের মামলা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ আ. লীগের

পাভেল হায়দার চৌধুরী
১৫ নভেম্বর ২০১৬, ২৩:৪৪আপডেট : ১৫ নভেম্বর ২০১৬, ২৩:৪৬

আওয়ামী লীগ গাইবান্ধার গোবিন্দগঞ্জে উচ্ছেদেরে ঘটনায় সাঁওতালদের মামলা নিতে স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় নেতাদের সঙ্গে সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ইক্ষু খামার ভূমি উদ্ধার সংহতি কমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ টেলিফোনে স্থানীয় প্রশাসনকে এ অনুরোধ জানান।
বৈঠকের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুচিত্রা নন্দী, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সাঁওতাল সংগঠনের নেতা রবীন্দ্র সরেনসহ প্রমুখ।
সরকারের ত্রাণ গ্রহণ না করার ব্যাপারে সাঁওতাল সংগঠনের নেতা রবীন্দ্র সরেন বলেন, ‘গোবিন্দগঞ্জের স্থানীয় ইউএনওর নির্দেশে সাঁওতাল পল্লিতে গুলি করা হয়। তাই সেই ইউএনওর হাত থেকে আমরা ত্রাণ নিতে পারি না।’
এ ব্যাপারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘ জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হবে।’ এই ত্রাণ নিতে সাঁওতালদের অনুরোধ জানিয়েছেন তিনি।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের