ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করতে হবে: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০১৬, ১৬:২০আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৭:১৪

বক্তব্য রাখছেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতেই নির্বাচন কমিশন গঠন করতে হবে। প্রাথমিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এবং সংসদে প্রতিনিধিত্ব করেছে, এমন দলগুলোর  পৃথক পৃথক বৈঠক করে রাষ্ট্রপতিকে ইসি নির্বাচন করতে হবে।

শুক্রবার বিকালে গুলশানের হোটেল ওয়েস্টিনের বলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে কমলা রঙা শাড়ি পরিহিত বিএনপিপ্রধান বিকাল ৪.০৫ মিনিটে রুমে প্রবেশ করেন। ১৪ পৃষ্ঠার লিখিত বক্তব্যের শিরোনাম ছিল ‘নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ: বিএনপির প্রস্তাবাবলী।’

আগামী ফেব্রুয়ারিতে আবদুর রকিব কমিশনের মেয়াদ হচ্ছে। খালেদা জিয়া সংবাদ সম্মেলনে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে প্রস্তাবনা তুলে ধরেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে প্রস্তাবনা চূড়ান্ত হয়।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়া গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাষ্ট্রগঠনে শক্তিশালী নির্বাচন কমিশনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ নির্বাচন কমিশনের ইতিবাচক পরিবর্তন আশা করে। তারা ন্যায়পরায়ণতা দেখতে চায়। জনগণ নির্বিঘ্নে ভোট দিতে চায়।’

খালেদা জিয়ার বক্তব্য বিকাল ৪.৫৩ মিনিটে শেষ হয়।

নতুন নির্বাচন কমিশন সম্পর্কে প্রস্তাবনায় খালেদা জিয়া বলেন, ‘নতুন প্রধান নির্বাচন কমিশনারকে দক্ষ, সাহসী, সৎ, ন্যায়পরায়ণ হতে হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, লে জে (অব) মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, জমির উদ্দিন মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ব্যারিস্টার শাজাহান ওমর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ড. এ জেম এম জাহিদ হোসেন, আহমদ আজম খান।

এছাড়াও প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, সাংবাদিক মাহফুজ উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোস্তাহিদুর রহমান, ২০ দলীয় জোটের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এলডিপির সভাপতি কর্নেল (অব) ওলি আহমদ, জাতীয় পার্টি (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান টিআইএম ফজলে রাব্বী চৌধুরী, বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানী, এনডিপির চেয়ারম্যার খোন্দকার গোলম মোর্ত্তজা, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মহিউদ্দিন ইকরাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কোনও প্রতিনিধি আসেননি বলে জানান বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।

এসটিএস/এপিএইচ/

আরও পড়ুন: ইসি গঠনে খালেদার ফর্মুলা

 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম