রাষ্ট্রপতির সময় চেয়ে চি‌ঠি দেবে বিএনপি: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৬, ১৪:৪৪আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৬:১৮

রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের জন্য সময় চেয়ে এবার চিঠি দেবে বিএনপি। নির্বাচন কমিশন (ইসি) গঠন এবং এ নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবনা তুলে ধরতে রাষ্ট্রপতির কাছে সময় চেয়ে সাড়া না পাওয়ায় চিঠি দেবে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান। বুধবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন তিনি। রাষ্ট্রপতির সময় চেয়ে চি‌ঠি দেবে বিএনপি: মির্জা ফখরুল

ফখরুল বলেন, ‘আমরা সময় চেয়েছিলাম। কিন্তু রাষ্ট্রপতির সামরিক সচিব সময়ের ব্যাপারে বিএনপিকে কিছুই জানায়নি। এ অবস্থায় বিএনপি ফের রাষ্ট্রপতির সাক্ষাতের সময় চে‌য়ে চি‌ঠি দেবে।’
ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘দেশের চলমান সংকট নিরসনের জন্য রাষ্ট্রপতি উদ্যোগ গ্রহণ করবেন এবং বিএনপিকে সময় দেবেন।’
তিনি বলেন, বিএনপি সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রপতির ক্ষমতাকে খর্ব করতে প্রস্তাব দেওয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন এবং সেনাকে বিচারিক ক্ষমতা দেওয়ার মানে সামরিক আইন নয়। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনও সুযোগ নেই। দেশের বর্তমান পরিপ্রেক্ষিতে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনও বিকল্প নেই বলে জানান ফখরুল।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী,  সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম