প্রতিনিধি দলের মাধ্যমে রাষ্ট্রপতিকে ইসি গঠনের প্রস্তাব পাঠাবে বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:১৫আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৬, ২৩:১৭

বিএনপি প্রতিনিধি দলের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনে দলীয় প্রস্তাবাবলী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রেরণ করবে বিএনপি। সোমবার দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া মনোনীত ২ জন নেতার একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে প্রস্তাবাবলী পৌঁছে দেবেন।
এই প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান রুহুল কবীর রিজভী ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রুহুল আমিন চৌধুরী। বাংলা ট্রিবিউনকে  বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রবিবার রাতে চেয়ারপারসনের কার্যালয়ে কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে চেয়ারপারসন খালেদা জিয়া চলতি সপ্তাহের মধ্যে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের শিডিউল না পেলে নির্বাচন কমিশন গঠনে দলের প্রস্তাব বিকল্পপথে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর দ্য ওয়েস্টিন, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে ইসি গঠনে প্রস্তাব দেন খালেদা জিয়া। আগামী বছরের ফেব্রুয়ারিতে আবদুর রকিব কমিশনের মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিশন গঠনে প্রস্তাব ছিল তার। প্রস্তাবে খালেদা জিয়া খালেদা জিয়া নতুন নির্বাচন কমিশন গঠন, কাদের নিয়ে গঠন হবে, বাছাই কমিটি, বাছাই কমিটির কাঠামো, নির্বাচন কমিশন শক্তিশালীকরণে দলের বিস্তারিত সুপারিশ তুলে ধরেন।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম