মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগ না দিলে দেশদ্রোহী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৫আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ১৮:১৮

বাংলাদেশ ওলামা লীগ রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে আগামী ২২ ডিসেম্বর মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী ওলামা লীগের একাংশ। এ কর্মসূচিতে একাত্মতা প্রকাশ না করলে, তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন সংগঠনটির (একাংশ) কার্যকরী সভাপতি মাওলানা আব্দুস সাত্তার। রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেইটে শুক্রবার (৯ ডিসেম্বর) বাদ জুমা রোহিঙ্গাদের নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে তিনি এ হুমকি দেন।
মাওলানা আব্দুস সাত্তার বলেন, ‘আগামী ২২ ডিসেম্বর ওলামা লীগের নেতৃত্বে মিয়ানমার অভিমুখে যাত্রা শুরু করব। এ যাত্রার জন্য আমরা ঢাকার সব মসজিদ ও মাদ্রাসায় চিঠি প্রেরণ করব। বিভিন্ন দরবারে পত্র দেবো। যেসকল দরবার ও মাদ্রাসার ব্যক্তিরা আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ না করবেন, আমরা ওলামা লীগ তাদের দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করব। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তাদের পুলিশ প্রশাসনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করব। এরপরও যদি সাড়া না দেন, তাদের অবাঞ্চিত ঘোষণা করা হবে ।’
মাওলানা আব্দুস সাত্তার বলেন,‘ যারা বর্ডার খুলে দিতে বলছে তাদের উদ্দেশে বলি, যদি বর্ডার খুলে দেওয়া হয় তাদের জঙ্গি ও সন্ত্রাসী বুদ্ধিস্টরা দেশে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করবে। তখন সেই দায়দায়িত্ব কার ওপর বর্তাবে? সাহসের সঙ্গে সরকার যে ভূমিকা পালন করছে,সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই।’

/সিএ / এপিএইচ/এএআর /

আরও পড়ুন: 
‘হ্যাকারদের সুবিধার জন্যই রিজার্ভ অরক্ষিত রাখেন কর্মকর্তারা’

 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম