রাষ্ট্রপতিকে গণতন্ত্রী পার্টির আট প্রস্তাব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১৬:৪৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৮:৩৭

গণতন্ত্রী পার্টি নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সাংবিধানিক কাউন্সিল গঠনসহ আট দফা প্রস্তাব দিয়েছে ১৪দলীয় জোটের শরিক দল গণতন্ত্রী পার্টি। রবিবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে দলটি এই আট প্রস্তাব দেয়। গণতন্ত্রী পার্টির ১৮ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সভাপতি ব্যারিস্টার আরশ আলী। 

এদিন বিকাল পৌনে তিনটার দিকে গণতন্ত্রী পার্টির প্রতিনিধি দলটি বঙ্গভবনে প্রবেশন করে। পৌনে চারটার দিকে বের হয়ে আসেন এই নেতারা।

বৈঠক শেষে বেরিয়ে এসে গণতন্ত্রী পার্টির সভাপতি আরশ আলী সাংবাদিকদের বলেন, ‘আমরা রাষ্ট্রপতিকে বলেছি, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্য একটি আইন তৈরি করতে হবে।’ তিনি বলেন, ‘রাষ্ট্রপতি জরুরি ভিত্তিতে বা অধ্যাদেশ জারি করে এই আইন প্রণয়ন করতে পারেন। এক্ষেত্রে ১৫ দিন থেকে একমাস সময় লাগবে।’

গণতন্ত্রী পার্টির ৮ প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হলো, ইসি গঠনে একটি সাংবিধানিক কাউন্সিল গঠন করতে হবে। বিকল্পে সার্চ কমিটি গঠন করতে। তবে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) উল্লিখিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীকে অন্তর্ভুক্ত করা কোনও ক্রমেই গ্রহণযোগ্য নয় বলেও দলটির প্রস্তাবে উল্লেখ করা হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডিত বা অভিযুক্তদের যেকোনও ধরনের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধ করার দাবি জানান আরশ আলী। তিনি বলেন, ‘মানবতাবিরোধী অপরাধী পরিবারের কোনও সদস্য বা স্বাধীনতাবিরোধী কোনও সংগঠনের সঙ্গে যুক্ত আছে, এমন ব্যক্তিদেরও যেকোনো পর্যায়ের নির্বাচনে অংশগ্রহণকে প্রস্তাবিত আইনে নিষিদ্ধ করতে হবে।

/এসটিএস/এমএনএইচ/ আপ-এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম