বিএনপি সম্প্রদায়িক গোষ্ঠীর প্ল্যাটফর্ম: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ২২:০১আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ২২:০৪

ওবায়দুল কাদের বিএনপিকে সাম্প্রদায়িক গোষ্ঠীর প্ল্যাটফর্ম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (৮ জানুয়ারি) বিকালে তেজগাঁও কলোনি মার্কেটে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল খাঁন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
কর্মী সমাবেশে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি সাম্প্রদায়িক গোষ্ঠীর একটি প্ল্যাটফর্ম। তারা আন্দোলনে ব্যর্থ হতে পারে, কিন্তু সমর্থনে তারা কম নয়। সম্প্রতি নারায়ণগঞ্জে সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত হয়েও তারা কম ভোট পায়নি। সুতরাং সব দিক খেয়াল রেখে পথ চলতে হবে। যে কাজই করেন না কেন, জনগণের চোখের ও মনের ভাষা বুঝে চলতে হবে। তা না হলে তারা নির্বাচনের মাধ্যমে উপযুক্ত জবাব দিয়ে দেবে।’ এর আগে জনগণ বিএনপিকে এমন জবাব দিয়েছে বলে উল্লেখ করেন সেতুমন্ত্রী।
প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার মতো আওয়ামী লীগের জনপ্রিয়তাকেও আকাশচুম্বী করে তুলতে কর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের আমলে দেশের উন্নয়নের চিত্র ও আগামী নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আর উন্নয়নের দরকার নেই। যেসব উদ্যোগ হাতে নেওয়া হয়েছে সেগুলো সফলভাবে শেষ করতে পারলেই বিপ্লব ঘটে যাবে। তাই এই উন্নয়নের পথে জনগণকে সঙ্গে নিয়ে আরেকটি ভোট বিপ্লব ঘটাব আগামী নির্বাচনে।’

/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম