‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩১আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৯:৩৭

নবাব স্যার সলিমুল্লাহর ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বক্তারা পাঠ্যবইয়ে ভুলের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, এ বছর শিশুদের বইয়ে অনেক ভুল হয়েছে। এ নিয়ে চারদিকে এত সমালোচনা হচ্ছে যে অন্য কোনও দেশের মন্ত্রী হলে পদত্যাগ করতেন।
রবিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর ১০২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ভুলে ভরা পাঠ্যপুস্তকের সমালোচনা করে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরী বলেন, ‘সরকারের শিক্ষা ব্যবস্থার সঙ্গে বড় বড় পণ্ডিত জড়িত। তাদেরই একজন বর্তমান শিক্ষামন্ত্রী। পাঠ্যপুস্তকে এত ভুল থাকলে অন্য কোনও দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতেন। এমনকি পাশের দেশ ভারতের শিক্ষামন্ত্রীও পদত্যাগ করতেন।’
বিরোধী দলকে সমাবেশের অনুমতি না দিয়ে সরকার ‘দ্বৈত রাজনীতি’ করছে বলেও মন্তব্য করেন বি চৌধুরী। তিনি বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের জন্য বিরোধী দলগুলো অনুমতি চাচ্ছে। অথচ সরকার বলছে, সেখানে সমাবেশের অনুমতি দেওয়া যাবে না। রাস্তায় চাইলে বলছে যানজট হবে। অথচ তারা নিজেদের ইচ্ছামতো জায়গা ব্যবহার করছে। এ ধরনের দ্বৈত রাজনীতি গণতন্ত্রের জন্য সহায়ক নয়। সরকার নিজেদের সুবিধার জন্য রাজনীতি করছে।’
আয়োজক বাংলাদেশ ‍মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনাসভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল খায়ের, বিএনপি নেতা কে এম রকিবুল ইসলাম রিপন, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন আজ সার্থক: স্বরাষ্ট্রমন্ত্রী

‘গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন বেগবান করতে হবে’



/আরএআর/এএআর/আপ-টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম