ছাত্রদলের দ্বন্দ্ব প্রকাশ্যে, প্রধান কার্যালয়ে মহড়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০১৭, ২০:৩৯আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ২০:৫৪

বিএনপির কেন্দ্রীয় অফিসে ছাত্রদলের বৈঠক গ্রুপ-উপগ্রুপে কোন্দল থাকলেও এবার কেন্দ্রীয় শীর্ষ নেতাদের উপস্থিতিতে ছাত্রদলের বর্তমান সভাপতি ও সেক্রেটারির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন বর্তমান কমিটির প্রভাবশালী কয়েকজন সিনিয়র নেতা। সোমবার অনুসারীদের নিয়ে ছাত্রদলের কয়েকজন নেতা কেন্দ্রীয় কার্যালয়ে বর্তমান মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়া এবং ইউনিটের ঢাউস কমিটির বিরোধিতা করে নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সোমবার রাত সাড়ে সাতটার দিকে ছাত্রদলের একাধিক কেন্দ্রীয় নেতা বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।

এদিন বিকাল তিনটায় এ বৈঠক শুরু হয়ে ঘণ্টাব্যাপী চলে। বৈঠকে বর্তমান সহসভাপতি এজমল হোসেন পাইলট, যুগ্মসাধারণ সম্পাদক বায়েজিদ আরেফীন ও আবুল হাসান উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, মূলত ২০১৪ সালে ১৪ অক্টোবর গঠন হওয়া রাজিব-আকরাম কমিটির মেয়াদ শেষ হওয়াকে কেন্দ্র করে বৈঠক হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা হয়েছে, সংগঠনের অভিভাবক খালেদা জিয়া বলার পরও ইউনিট কমিটিগুলো ঢাউস করে গঠন করা হচ্ছে। ইতোমধ্যে ৬শ’ সদস্যের ঢাকা কলেজ কমিটি নিয়ে ফেসবুকে কৌতুক শুরু হয়েছে। পাশাপাশি বিশাল এই কমিটির পেছনে সভাপতি ও সেক্রেটারি দুজনেই উৎকোচ গ্রহণ করেছেন বলে অভিযোগ আছে।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের চতুর্থ তলায় ছাত্রদলের প্রধান কার্যালয়। ওই কার্যালয়ে ছাত্রদলের দুশতাধিক অনুসারী ও নেতাকর্মী উপস্থিত ছিল।

বৈঠকে ছাত্রদলের নেতাকর্মীরা বৈঠকে অংশ নেওয়া সহসভাপতি এজমল হোসেন পাইলট বাংলা ট্রিবিউনকে বৈঠকের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমাদের মেয়াদোত্তীর্ণ কমিটি, বড় বড় ইউনিট গঠনসহ সাংগঠনিক বিষয়ে কথা হয়েছে। বিশেষ করে আগামী দিনের আন্দোলনের কথা বিবেচনা করে ম্যাডাম জিয়ার নেতৃত্বে একটি সক্রিয় ছাত্রদল প্রয়োজন। আমরা সেভাবেই কাজ করছি ।’

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মী বাংলা ট্রিবিউনকে জানান, বৈঠকে আরও  কিছুদিন অপেক্ষা করার পক্ষে মত দেওয়া হয়েছে। এরপরই এ বিষয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় কয়েকজন নেতাকে এ ব্যাপারে হস্তক্ষেপ করার দাবি জানানো হবে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজীব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৫৩ সদস্য বিশিষ্ট ছাত্রদলের নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে দ্বিতীয় ধাপে সদস্য সংখ্যা বাড়িয়ে ৭৩৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে সংগঠনটি। গঠনতন্ত্র অনুযায়ী দুবছর পর কমিটির মেয়াদ শেষ হলেও এখনও পর্যন্ত নতুন কমিটি গঠনের কোনও উদ্যোগ নেয়নি হাইকমান্ড।

এসটিএস/এপিএইচ/
আরও পড়ুন: আবারও নয়াপল্টনে যাচ্ছে ‘আসল বিএনপি’

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক