রাষ্ট্রপতি আ. লীগের কথায় ইসি গঠন করলে জনগণ মানবে না: খালেদা জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০১৭, ২২:১৮আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ২৩:২৭

খালেদা জিয়া সবার কথা শুনে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সবার কথা শুনে একটি সার্চ কমিটি গঠন করবেন। আওয়ামী লীগ অনেক কথা বলেছে। সব কথা প্রকাশিত হয়নি। আমরাও অনেক কথা বলেছি। তিনি (রাষ্ট্রপতি) কোনও দলের নন, তিনি দেশের। তার উচিত সবার কথা শোনা। তিনি সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।’ শনিবার (২১ জানুয়ারি) রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘রাষ্ট্রপতির দায়িত্ব হবে বিচার-বিশ্লেষণ করা, খবর নেওয়া—যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মাথা সোজা করে, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না। তিনি বলেন, ‘আমাদের  লক্ষ্যই হলো নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। কামিয়াব আমরা হবোই।

জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আরও  উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর,  স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

এসটিএস/টিআর/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম