বিএনপি কে এম হাসানের নাম প্রস্তাব করবে না, কেমন করে হয়: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৪০ আপডেট : ২৩ জানুয়ারি ২০১৭, ১৮:৪৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি বিচারপতি কে এম হাসানের মতো এমন পেয়ারের লোককে সার্চ কমিটিতে রাখার জন্য রাষ্ট্রপতির কাছে নাম প্রস্তাব করবেন না এটা কেমন করে হয়?’ তিনি বলেন, ‘ বিএনপি এই কে এম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানানোর জন্যে তার মেয়াদ দুই বছর বাড়িয়েছিলেন।’

সোমবার বিকালে পুরান ঢাকার হোসনি দালানে ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি এম এ আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বিএনপি ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আমার একটি বক্তব্য নিয়ে স্ববিরোধী বক্তব্য দিয়েছেন। তিনি একবার বলেছেন, রাষ্ট্রপতির কাছে আমরা কে এম হাসানের নাম প্রস্তাব করিনি। আরেকবার বলেছেন, রাষ্ট্রপতি সংলাপের গোপনীয়তা ভঙ্গ করেছে, তা না হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ওবায়দুল কাদের) কীভাবে জানলেন আমরা কে এম হাসানের নাম প্রস্তাব করেছি?

সেতুমন্ত্রী আরও বলেন, ‘গোপন তথ্য জানার জন্য বঙ্গভবনে যোগাযোগ থাকার দরকার নাই। বিএনপির নেতারাই গোপন তথ্য ফাঁসের জন্য যথেষ্ট। তারা জেল-জুলুমের ভয়ে দলের গোপন কথা গোয়েন্দা সংস্থার কাছে বলেন।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপির নেতারা দলীয় কার্যালয়ে বসেই একজন আরেকজনকে সরকারের দালাল বলেন।’

সবশেষে ওবায়দুল কাদের বলেন, ‘রাষ্ট্রপতির কাছে আমাদের প্রত্যাশা, আওয়ামী লীগের নয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এমন লোকদের সার্চ কমিটিতে ও নির্বাচন কমিশনে নিয়োগ দান করবেন।’

ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ)  আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

 /পিএইচসি/এআর/টিএন/

 

আরও পড়ুন:

সার্চ কমিটিতে কে এম হাসানের নাম প্রস্তাব করেছে বিএনপি: ওবায়দুল কাদের

রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার গোপনীয়তা ভঙ্গ করেছেন কাদের: বিএনপি

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
চট্টগ্রামসহ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম