জনগণকে বাইরে রেখেই নির্বাচন করতে চায় আ.লীগ: খসরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৭, ২১:২৮আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২১:৩০

আমির খসরু মাহমুদ চৌধুরী সার্চ কমিটি গঠনের পর জাতি হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করতে আওয়ামী লীগ  নির্বাচনি প্রজেক্ট হাতে নিয়েছে।’ শনিবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী আইন ছাত্র সংঘ সেমিনারটির আয়োজন করে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাছাই কমিটির জন্য বিএনপি নাম দিয়ে এসেছিল। গঠিত কমিটিতে তার প্রতিফলন ঘটেনি। বিতর্কে পড়ে এখন তারা আবার নাম চাইছেন। এটা লোক দেখানো ছাড়া আর কিছু নয়।’

আওয়ামী লীগের এমন আচরণের সমালোচরা করে আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেন, ‘আজ নিরপেক্ষ লোক খুঁজে পেতে কষ্ট হচ্ছে কেন? নিরপেক্ষ লোকের অভাব নেই, অভাব হচ্ছে সদিচ্ছার। উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ আবারও দেশের জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখলের পাঁয়তারা করছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজকে বিএনপির নয়, বাংলাদেশের জনগণের প্রতিপক্ষ হচ্ছে রাষ্ট্রীয় সন্ত্রাস।  এই সন্ত্রাসতো নাগরিকরা মোকাবিলা করতে পারে না। এমনকি রাজনৈতিক শক্তির পক্ষেও রাষ্ট্রীয় সন্ত্রাসকে মোকাবিলা করা যায় না।’

আয়োজক সংগঠনের সভাপতি শেখ সোহেল মিয়ার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

/আরএআর/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম