ক্ষমতা দীর্ঘস্থায়ী করতেই বিরোধী নেতাকর্মীদের গুম করা হচ্ছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৪আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭

রুহুল কবীর রিজভী ভোটারবিহীন দখলদার সরকার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতা কর্মীদের তুলে নিয়ে গুম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ণ, গুম, খুন-নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার হয়রানির পাশাপাশি আবারও আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হচ্ছে। গত কয়েক দিনে বিরোধী দলের বেশ কয়েকজন নেতাকর্মীকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে তুলে নেওয়া হলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এজন্য নিখোঁজ লোকজনের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে এক দুই বছর পরে গ্রেফতারের নাটক সাজালে গুমের শিকার পরিবারগুলোর পক্ষ থেকে এসব নাটকের তীব্র প্রতিবাদ জানানো হয়।’

তিনি আরও বলেন, ‘গত মঙ্গলবার বিকেল পৌনে ৪টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল হাকিমকে  নিজ বাসা থেকে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক থানায় যোগাযোগ করা হলে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে নানা নাটকীয়তা ও সাসপেন্স শেষে তিন দিন পর তাকে গ্রেফতার দেখায় পুলিশ।’

এছাড়াও গত দু’দিন আগে রাজধানীর হাজারীবাগ এলাকায় মসজিদে নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হন গ্রামীণ ব্যাংকের সাবেক প্রিন্সিপাল অফিসার আবুল কাশেম । তিন দিন পরও তার কোনও খোঁজ মেলেনি। তার পরিবার থানায় জিডি করে পুলিশের সহায়তা চাইলেও পুলিশ তার কোনও সন্ধান দিতে পারছে না। সম্প্রতি কাপাসিয়ায় শীতলক্ষ্যা নদীতে মাছের ঘের থেকে একটি প্রাডো গাড়ী উদ্ধারে দেশজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। গত সোমবার কাপাসিয়া থানায় হাজির হয়ে গাড়ীর মালিকের স্ত্রী সালেহা বেগম দাবি করেন তার স্বামী হেফজুর রহমানকে ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে গুলশান থেকে তুলে নিয়ে যায়। গাড়ী পাওয়া গেলেও নিখোঁজ ব্যক্তির এখনও খোঁজ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন রুহুল কবীর রিজভী।

তিনি আরও বলেন, ‘সরকার ক্ষমতায় আসার পর গুম-খুনের কর্মসূচি চালু করে, যা এখনও বন্ধ হয়নি। যার শিকার হয়ে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন ইলিয়াস আলী, সাইফুল ইসলাম হীরু, হুমায়ুন কবির পারভেজ, চৌধুরী আলম, জাকির, সুমন, মুন্নাসহ বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ। আওয়ামী লীগ এমন রাষ্ট্র ও সমাজ কায়েম করছে যেখানে ‘এক ব্যক্তি একটি দল’-এর বিরুদ্ধে আকার ইঙ্গিতে সমালোচনা করলেও তাকে অদৃশ্য হয়ে যেতে হবে।’

এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার চিত্র তুলে ধরেন।

/এসটিএস/এসএনএইচ/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী