সারাদেশ থেকে খালেদার বিরুদ্ধে চার্জশিট দেওয়ার দাবি হাছান মাহমুদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৭, ১৪:৪২আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৪:৫৩

বাংলাদেশ স্বাধীনতা পরিষদের মানববন্ধনে হাসান মাহমুদ

হরতাল ডেকে দেশে নৈরাজ্য সৃষ্টি করার দায়ে ও হামলার হুকুমদাতা হিসেবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সারাদেশে চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জঙ্গিবাদের মদদদাতা স্বাধীনতা বিরোধী চক্র, বিএনপি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি’ শীর্ষক এক মানববন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশে ৯০ দিন আগুন সন্ত্রাস পরিচালনা করেছিল। আর তার হুকুমদাতা ছিলেন চেয়ারপারসন খালেদা জিয়া। পেট্রোল বোমা হামলায় তাকে হুকুমের আসামি করে সম্প্রতি কুমিল্লার আদালতে তার নামে চার্জশিট দেওয়া হয়েছে। আমি মনে করি, সারাদেশই তার বিরুদ্ধে হুকুমের আসামি করা উচিত। 

তিনি দাবি করেন, একজন নারী হয়ে খালেদা জিয়া হরতাল ডেকে হাজার হাজার নারীকে আগুনে পুড়িয়ে মেরেছে। নারীদের জীবন বিপন্ন করেছে। এই নারী দিবস থেকেই দৃঢ় কণ্ঠে দাবি করছি, হামলার হুমকিদাতা হিসেবে খালেদা জিয়ার বিরুদ্ধে সারাদেশ থেকেই দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানাচ্ছি। 

তিনি বলেন, ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার থেকে শুরু করে যে সব মা-বোন সারাদেশে বিএনপির পেট্রোল বোমার সহিংসতার শিকার হয়েছেন পৃথিবীর আর কোথাও এমন ঘটনা ঘটেনি৷ এ কারণে আজকে বিশ্ব নারী দিবসে খালেদা জিয়া এবং তার পেটোয়া বাহিনী বিএনপির বিচার হওয়া উচিৎ। নয়তো, নারীদের প্রতি সম্মান দেখানো হবে না। এসময় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তিনি সকল নারীর প্রতি অভিনন্দন এবং সম্মান জানান।

সবুজবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন বংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান জিন্নাহ, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওসার, আওয়ামী লীগ নেতা এম এ করিম, মিনহাজ উদ্দিন মিন্টু প্রমুখ।

/আরএআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী