আজ যুব মহিলা লীগের সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৭, ২০:৩৩আপডেট : ১১ মার্চ ২০১৭, ১০:২০

আজ যুব মহিলা লীগের সম্মেলন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের দ্বিতীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে শনিবার (১১ মার্চ)।
রাজধানীর ফার্মগেটের খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০টায় সম্মেলন শুরু হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করবেন।
যুব মহিলা লীগের প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৪ সালের ৫ মার্চ। তখন নাজমা আক্তারকে সভাপতি ও অপু উকিলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় ১৬০০ কাউন্সিলর সম্মেলনে যোগ দেবেন। সারাদেশের সব জেলায় সম্মেলনের পোস্টার, ব্যানার, ফেস্টুন পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করছি, অত্যন্ত আনন্দমুখর পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে পারবো।’
/পিএইচসি/ এপিএইচ/

সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি