বিএনপি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জঙ্গি সংগঠন: আ. লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৭, ২০:৩৭আপডেট : ১১ মার্চ ২০১৭, ২০:৪৩

হাছান মাহমুদ বিএনপি জঙ্গি সংগঠন এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হয়ে গেছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শনিবার (১১ মার্চ) বিকালে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ এ দাবি করেন। তিনি বলেন, ‘শুধু বাংলাদেশে নয়, দলটি তাদের সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বব্যাপী পরিচিত।’
বিদেশিদের লক্ষ্য ছিল বাংলাদেশকে জঙ্গি স্টেট হিসেবে চিহ্নিত করা। বৃহস্পতিবার (৯ মার্চ) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যের জবাবে দলের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন হাছান মাহমুদ।
এসময় হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, শুধু বিএনপি নয়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রকৃত অর্থে জঙ্গিবাদী সংগঠনের রূপ নিয়েছে। তারা জঙ্গিবাদকে উৎসাহিত করছে।
হাছান মাহমুদ আরও বলেন, ‘জঙ্গি সন্তানকে তাদের অভিভাবকরাও নিতে চান না। এমন সময় তারা সেইসব সন্তানদের পক্ষে কথা বলে এটাই প্রমাণ করতে চান যে তারা জঙ্গিবাদকে লালন করেন এবং উৎসাহিত করেন।’

আরও পড়ুন-

‘যারা কিছু আদায় করতে পারেনি, তারাই এখন ভারত বিরোধী কথা বলছে’

‘শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না’

/পিএইচসি/টিআর/

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান