তাঁতী লীগের সভাপতি শওকত, সম্পাদক খগেন্দ্র চন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৭, ১৮:০৬আপডেট : ১৯ মার্চ ২০১৭, ১৮:০৯

তাঁতী লীগ ইঞ্জিনিয়ার মো. শওকত আলী তাঁতী লীগের সভাপতি ও খগেন্দ্র চন্দ্র দেবনাথ সাধারণসম্পাদক নির্বাচিত হয়েছেন। রবিবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাঁতী লীগের নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের এই সহযোগী সংগঠনটির গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী আলোচনা শেষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে নতুন কমিটি গঠন করা হয় বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এর আগে সকাল রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

১৯৬৫ সালে পূর্ব পাকিস্তান তাঁতী সমিতির নামে যাত্রা শুরু হয় সংগঠনটির। স্বাধীনতার পর সংগঠনটি বাংলাদেশ তাঁতী সমিতি নামে যাত্রা শুরু করে এই। পরবর্তী সময়ে ২০০৩ সালে তাঁতী লীগ নামে আওয়ামী লীগের সহযোগী সংগঠন হিসেবে সংগঠনটির পথচলা শুরু। ২০০৪ সালের ৭ অগাস্ট এনাজুর রহমানকে আহ্বায়ক এবং ২৩জনকে যুগ্ম আহ্বায়ক করা হয় তাঁতী লীগের। ২৪ জনের আহ্বায়ক কমিটির মধ্যে মারা গেছেন ৭ জন, জীবিত ১৭ জনকে দিয়েই ১৩ বছর ধরে চলেছে সংগঠনটি। এবারই প্রথমবারের মতো সম্মেলনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি হতে যাচ্ছে তাঁতী লীগের।

ইএইচএস/ এমএনএইচ/

সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম