‘সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কুসিকে সেনা মোতায়েন করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৭, ১৪:৪৪আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৪:৪৭

শামসুজ্জামান দুদু (ফাইল ছবি) কুমিল্লা সিটি কর্পোরেসন (কুসিক) নির্বাচনে সেনা মোতায়নের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ছাত্রলীগের ক্যাডার, জনতার মঞ্চের নেতা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদার অধীনে আগামী ৩০ মার্চ কুসিক নির্বাচন সুষ্ঠু হতে পারে— এই কথা দেশের কোনও পাগলও বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে শিগগিরই কুসিকে সেনাবাহিনী মোতায়ন করতে হবে।’
সোমবার (২০ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সম্মিলিত গণতান্ত্রিক জোট আয়োজিত কুসিক নির্বাচনে সেনা মোতায়ন ও নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে মানববন্ধনে দুদু এসব কথা বলেন।
কুসিক নির্বাচনে বিএনপির কর্মী-সমর্থকদের সরকারি কর্মকর্তারা ও প্রশাসন বাধা দিচ্ছে দাবি করে শামসুজ্জামান দুদু মানববন্ধনে বলেন, ‘৩০ তারিখের নির্বাচনে কুমিল্লাবাসী ভোটাধিকার প্রয়োগ করতে চান। কিন্তু সেই পরিবেশ এখন পর্যন্ত কুমিল্লাতে নেই। বিএনপির প্রার্থী সাক্কুর কর্মী-সমর্থকদের প্রচারণার সময় কোনও ধরনের অভিযোগ ছাড়াই আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেফতার করছে, তাদের হয়রানি করছে। তাদের যত রকমভাবে বাধা দেওয়া যায়, তার সবই করা হচ্ছে। এই পরিস্থিতিতে একটি স্বাভাবিক নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, ‘দেশের চলমান সংকটের সমাধান আপনি (প্রধানমন্ত্রী) চান কিনা, সেটা আপনাকেই নির্ধারণ করতে হবে। সমাধান চাইলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। সময় চলে গেলে আর আলোচনার পরিবেশ থাকবে না। তখন দেশে ১৯৬৯ সালের মতো গণঅভ্যুত্থান হবে।’
আয়োজক সংগঠনের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশার সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাংস্কৃতিক দলের সভাপতি হুঁমায়ুন কবির বেপারী প্রমুখ।

আরও পড়ুন-

‘সংরক্ষিত এলাকা’ বলেই এখনও শেষ হয়নি তনু হত্যার তদন্ত

নগর ও অঞ্চল পরিকল্পনা আইনের খসড়ায় অনুমোদন

/আরএআর/টিআর/

সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের