জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৭, ১৮:০৮আপডেট : ২২ মার্চ ২০১৭, ১৮:১২

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ করে দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। তাই এ সমস্যার সমাধান করতে হলে সব দল-মত নির্বিশেষে আলোচনা করতে হবে।’

বুধবার সন্ধ্যায় বিএনপির প্রয়াত মহাসচিব কে এম ওবায়দুল রহমানের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্মরণ সভার আয়োজন করে কে এম ওবায়দুর রহমান স্মৃতি সংসদ।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘জঙ্গিবাদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ নষ্ট হচ্ছে, কতো কতো জনপদ নাই হয়ে যাচ্ছে। জঙ্গিবাদের কারণে বাংলাদেশও যেন তলিয়ে না যায় সেজন্য সবার সঙ্গে আলোচনা করতে হবে। সরকার একেক সময় একেক কৌশল তৈরি করে। তাদের নতুন কৌশল হলো জঙ্গিবাদ।’

তিনি এও বলেন, ‘জানি আপনারা এসব করবেন না। কারণ আপনারা জঙ্গিবাদকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করছেন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘সরকার পুরোপুরি প্রতারণা করছে। সারাদেশে এখন নির্বাচন-নির্বাচন খেলা শুরু করেছে। চতুর্দিকে নির্বাচনের ধোয়া তুলে দেওয়া হয়েছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে নির্বাচনি প্রচারণায় নেমে গেছেন। ইতোমধ্যে বগুড়া, লক্ষ্মীপুরসহ দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে নৌকা মার্কায় ভোট চাচ্ছেন।’

তিনি অভিযোগ করেন, ‘ওনারা হেলিকপ্টারে চড়ে লাখ লাখ মানুষের সমাবেশ করেন। আর আমাদের ক্লোসড ডোর সমাবেশও করতে দেওয়া হয় না। বিজয় দিবসে আমাদের র‌্যালি করতে দেওয়া হয়নি।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, অর্থনীতিবিদ ড. মাহবুবউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

/এসটিএস/এসএনএইচ/ এপিএইচ/

আরও পড়ুন: জোটের হাকডাক এরশাদের, আস্থা নেই ইসলাম ধর্মভিত্তিক দলগুলোর

সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান